বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
নতুন এআই মডেল উন্মুক্ত করছে ওপেনএআই এইচএসসির চতুর্থদিনে বহিষ্কার ৯৫ পরীক্ষার্থী, অনুপস্থিত ২৩ হাজার ফাঁসি কার্যকরের ৭১ বছর পর রাষ্ট্রীয় ক্ষমা ঘোষণা! নোয়াখালীতে দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলরের সংবাদ সম্মেলন বোচাগঞ্জ দিনাজপুর সড়কে আরসিসি ঢালাই নির্মান কাজ শেষ না হতেই ফাটল, ভেঙ্গে যাচ্ছে ঢালাই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে ‘টক্সিক’-এর প্রথম গানেই বিতর্ক আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি মিশরের, কী বলছে ইএফএ? পাঁচ দিক বিবেচনায় রাজধানী ঢাকা বসবাসের অযোগ্য অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ, তাদের সঙ্গে আলোচনা মানে সময়ের অপচয়: ট্রাম্প

সিলেটে বোরো ধানের বালাই ব্যবস্থাপনা ও বালাইনাশকের নিরাপদ ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি।
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৪১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : চলমান বোরো ধানের বালাই ব্যবস্থাপনা ও বালাইনাশকের নিরাপদ ব্যবহার শীর্ষক মতবিনিময় সভা ,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ মোশাররফ হোসেন খান। তিনি তার বক্তৃতায় বলেন- কীটনাশকের দোকানে কোনোভাবেই খাদ্যদ্রব্য বিক্রয় করা যাবে না, অনুমোদনবিহীন ও মেয়াদউত্তীর্ণ কীটনাশক বিক্রয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলে তিনি সবাইকে নিজ নিজ জায়গা থেকে ব্যবসায় নৈতিকতা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট অঞ্চল, সিলেট এর উপপরিচালক কৃষিবিদ ড. কাজী মুজিবুর রহমান।

সভার আলোচ্য বিষয়ের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেসন উপস্থাপনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট এর অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষন কর্মকর্তা, প্রকল্পের মনিটরিং অফিসার, উপজেলা কৃষি অফিসারবৃন্দ, আঞ্চলিক বেতার কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসারগণ, বালাইনাশক কোম্পানির প্রতিনিধিগণ ও পাইকারি কীটনাশক ডিলারগণ।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit