বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন

কুমারখালীতে প্রতিপক্ষের হামলায় নিহত-১ : আহত-১

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আব্দুর রাজ্জাক (৪০) নামে একজন ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার চাচা জাবেদ আলী। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর গ্রামে হতাহতের এ ঘটনা ঘটেছে। নিহত আব্দুর রাজ্জাক চরজগন্নাথপুর গ্রামের মৃত ভাদু বিশ্বাসের ছেলে এবং আহত জাবেদ আলী একই এলাকার সাবেক ইউপি সদস্য।

এলাকাবাসী সূত্র জানায়, ওষুধ ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের চাচা জাবেদ আলীর কাছে একই এলাকার হাচেন মুন্সির ছেলে জহুরুল মুন্সি সাতশত পাওনা টাকা চাইতে গেলে এনিয়ে উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে জহুরুল ও তার পরিবারের লোকজন দেশীয় অস্ত্রে সজ্বিত হয়ে প্রতিপক্ষ আব্দুর রাজ্জাক ও জাবেদ আলীর ওপর হামলায় চালায়। এতে আব্দুর রাজ্জাক ও তার চাচা জাবেদ আলী ফলাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাদেরকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রাজ্জাককে মৃত ঘোষণা করেন। আহত জাবেদ আলীকে আশংকাজনক অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

কুমারখালী থানার ওসি মো. মহসীন হোসাইন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আব্দুর রাজ্জাক নামে একজন ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার চাচা। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০২ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit