শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন জেকো কলমাকান্দায় আগুনে পুড়লো ছয়টি কাপড়ের দোকান  গোলাপগঞ্জে ভূয়া প্রেসক্লাব কমিটি, বিভ্রান্তি না হওয়ার আহ্বান মূলধারার সাংবাদিকদের এশিয়ান গেমসে ভারতের কোচের দায়িত্বে ভিভিএস লক্ষ্মণ ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল সন্তান গোপনে আপত্তিকর ভিডিও দেখার আগেই যেভাবে সাজাবেন ফোনের সেটিংস র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে প্রবাসীদের সঞ্চয় থেকে চলতি মূলধন ঋণ দেওয়া যাবে ইরান ইস্যুতে মার্কিন নিষেধাজ্ঞাকে ‘ভুল পদক্ষেপ’ বলল চীন পুরোনো মুখ ভুলে নতুনদের দেখেই খুশি ‘হ্যারি পটার’ ভক্তরা

লালাবাজারে ১ম চেয়ারম্যান ফুটবল কাপ‘র শুভ উদ্বোধন

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৯১ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : দক্ষিণ সুরমা ৬ নং লালাবাজার ইউনিয়ন ১ম চেয়ারম্যন ফুটবল কাপ এর উদ্বোধন করা হয়েছে। লালাবাজার দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় কলেজের মাঠে বেলুন উড়িয়ে এই ফুটবল কাপের উদ্বোধন করেন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মতিউর রহমান মতি।

৬ নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান তোয়াহিজদুল হক তুহিন এর সভাপতিত্বে ও লালাবাজার ইউনিয়ন ক্রীড়াচক্রের রোপন খানের পারিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য নিউক্যাসল শাখা যুবলীগের সাবেক সভাপতি মতিন রহমান, ৮ নং মোগলাবাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, ৭ নং জালালপুর ইউনিয়নের চেয়ারম্যান ওয়েছ আহমদ, ৫ নং সিলাম ইউপি চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান, ১ নং মোল্লার গাঁও ইউপি চেয়ারম্যান মামুন খান, ৩ নং তেঁতলি ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান, ১০ নং কামালবাজার ইউনিয়নের চেয়ারম্যান একরামুল হক, ৬ নং লালাবাজার সাবেক ইউপি চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সিনিয়র সদস্য লায়েক আহমদ জিকু, দক্ষিণ সুরমা উপজেলা যুগ্ম আহবায়ক আশিক আলী, যুক্তরাজ্য প্রবাসী ও ক্রীড়া সংগঠক আফজাল আহমদ চৌধুরী, লালাবাজার ইউপি ক্রীড়াচক্রের সভাপতি তোফায়েল আহমদ রুনাম।

এসময় খেলার আয়োজক, পরিচালনা কমিটি ও লালবাজার ইউনিয়ন ক্রীড়াচক্রের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় প্রধান রেফারির দায়িত্ব পালন করেন ফয়েজ উদ্দিন এলেন। সহকারীর দায়িত্ব পালন করেন কাওসার আহমদ ও খালেদ আহমদ।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit