শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নতুন অটোরিক্সাই কাল হলো রাকিবের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩২ Time View

ডেস্ক নিউজ : ‘নতুন অটোরিক্সাই কাল হলো রাকিবের জীবনে’। হত্যাকারীদের টার্গেট ছিল রাকিবের নতুন অটোরিক্সাটি। হত্যায় জড়িত রাকিবের পূর্বপরিচিত বাঁধনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে এমনটাই বলছিলেন নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ।

তিনি জানান, উদঘাটন হয়েছে অটোরিকশা চালক রাকিব (২২) হত্যার রহস্য। এ হত্যাকাণ্ডে জড়িত থাকায় বাঁধন সরকার (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। 

নিহত রাকিব উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের যন্ত্রাইল গ্রামের মৃত মালেক ফকিরের ছেলে। আর গ্রেপ্তারকৃতবাঁধন উপজেলার বক্সনগর ইউনিয়নের ছোট বক্সনগর এলাকার চৌরাহাটি গ্রামের আনন্দ সরকারের ছেলে। 

হত্যাকাণ্ডের বিবরণ জানিয়ে ওসি বলেন, নিহত রাকিব এবং হত্যাকারী বাঁধন ও অপর এক সহযোগী পূর্ব পরিচিত। ওরাও অটোচালক এবং অটো ছিনতাইকারী। হত্যাকারীদের টার্গেট ছিল রাকিবের নতুন অটো ছিনতাইয়ের। 

ঘটনার দিন ২৫ জানুয়ারি বুধবার বেলা সাড়ে ৯টার দিকে রাকিবকে স্থানীয় বাগমারা বাজারে ডেকে নেয় হত্যাকারীরা। সেখান থেকে ফুঁসলিয়ে চক বালুরচর এলাকার ওই পুকুরপাড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে রাকিবকে নেশা জাতীয় দ্রব্য পান করিয়ে অচেতন করা হয়। পরে পুকুরের পানিতে চুবিয়ে হত্যা করে লাশ পুকুরের কচুরিপানার নিচে রেখে হত্যাকারীরা অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত হত্যাকারী বাঁধন হত্যাকাণ্ডের বিবরণ দিয়েছে। ইতিমধ্যে, লাশ এবং অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডে জড়িত অপর সহযোগীকে গ্রেফতারে চেষ্টা চলছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা রজু হয়েছে।

গত ২৫ জানুয়ারি বুধবার থেকে অটোরিকশা চালক রাকিব রিখোঁজ ছিল। গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে বক্সনগর ইউনিয়নের চক বালুরচর এলাকার একটি পুকুরে কচুরিপানা পরিষ্কার করার সময়ে শ্রমিকরা তার লাশ দেখতে পান। পরে তারা পুলিশকে অবগত করেন।

নিহত রাকিবের মামা ফরহাদ কবির বলেন, রাকিব গত বুধবার গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিল। পরে গত শুক্রবার নিখোঁজের ঘটনায় থানায় জিডি করা হয়েছিল। লাশ উদ্ধারের খবর পেয়ে রাকিবের লাশ শনাক্ত করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০২ ফেব্রুয়ারী ২০২৩/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit