রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

পরিবেশ দূষণ: ২৬ যানবাহন ও ১০ প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : বায়ুদূষণ রোধে সরকারঘোষিত বিশেষ অভিযানে বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকা ও আশেপাশের ৫ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে এ জরিমানা করা হয়। পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয়, গাজীপুর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন ঢাকার উদ্যোগে ঢাকা জেলার সাভার, মানিক মিয়া এভিনিউ, খিলক্ষেত, আফতাবনগর এবং গাজীপুর জেলার বাইপাস এক্সপ্রেসওয়ে এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তিনি বলেন, সরকার জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে আসছে। একইসাথে সরকার বায়ুদূষণকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। হাবিবুন নাহার বলেন, সমাজের সবাই নিজ নিজ দায়িত্ব সচেতনভাবে পালন করলে বায়ুদূষণ নিয়ন্ত্রণে আসবে। পরিবেশ যাতে দূষিত না হয়; এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শুধু সরকারের একার পক্ষে দূষণ নিয়ন্ত্রণ দুঃসাধ্য।

এ অভিযানের অংশ হিসেবে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে এবং বিআরটি মহাসড়ক নির্মাণকারী ২টি ঠিকাদারী প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়। সাভারে মাত্রাতিরিক্ত হর্নের মাধ্যমে শব্দ দূষণের দায়ে ৪টি যানবাহন থেকে ১১ হাজার টাকা এবং যানবাহনের কালো ধোঁয়ার মাধ্যমে বায়ুদূষণের দায়ে ৪টি যানবাহনকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit