শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

হিরো আলম কী জিতে যাচ্ছেন?

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

বিনোদন ডেস্ক : সাম্প্রতিক সময়ে অনলাইন কিংবা অফলাইন- সর্বত্র আলোচিত নাম আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এক সময় এলাকায় ডিশ ব্যবসা করতেন। এরপর ইউটিউবের মাধ্যমে আস্তে আস্তে মানুষের মাঝে পরিচিতি লাভ করেন। ২০১৮ সালে অংশ নিয়েছিলেন সংসদ নির্বাচনেও। আর এই মুহূর্তে তিনি দুই-‍দুটি আসন থেকে উপ-নির্বাচনে লড়ছেন। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত নন্দীগ্রাম-কাহালু বগুড়া-৪ আসনের বেশ কয়েকটি কেন্দ্রে এগিয়ে আছেন হিরো আলম।

দুপুরে গণমাধ্যমের কাছে হিরো আলম দাবি করেন বগুড়া-৪ অর্থাৎ নন্দীগ্রাম-কাহালু আসনে তিনি সংসদ সদস্য হতে যাচ্ছেন। 

এর পক্ষে যুক্তি দিয়ে হিরো আলম বলেন, আমি সকালের দিকে সদর আসনে ছিলাম। সেখানে দেখেছি নানা বিশৃঙ্খলা। কিন্তু আমি দুপুরের পর নন্দীগ্রাম-কাহালু এলাকায় চলে এসেছি। এখানে দেখেছি সব মানুষ আমাকে বলছে তারা একতারা মার্কায় ভোট দিয়েছে। যেখানেই যাচ্ছি সেখানেই সবাইকে আমাকে বলছে আমি তোমাকেই একতারা মার্কায় ভোট দিয়েছি। 

এই আসনে সুন্দর পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে জানিয়ে হিরো আলম বলেন, আমি দেখেছি নন্দীগ্রাম-কাহালু এলাকায় সুন্দরভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আর মানুষ যেভাবে ভোট দিচ্ছে। যদি ঠিকঠাক ভোট কালেক্ট করা হয় তাহলে এই এলাকাত্র এমপি হচ্ছি আমি। 

শেষ পর্যন্ত হিরো আলম কী বগুড়া-৪ আসনে জিতে যাচ্ছেন কিনা সেই প্রশ্ন অনকেরই মনে। তবে সেই বিষয় নিশ্চত হতে ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit