শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

তিন মৌসুমের চুক্তিতে কোচ নিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৭ Time View

স্পোর্টস ডেস্ক : এবারের বিপিএলে নানা সমালোচনা আছে। তবে একটি দিক আলাদা- বিসিবি ফ্র্যাঞ্চাইজি দিয়েছে তিন বছরের জন্য। এমন হলে প্রতিটি দলেরই থাকে একটি মূল ভিত্তি। ক্রিকেটার, কোচরা থাকেন দলের সঙ্গে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অন্তত তাদের পেস বোলিং কোচ রবিউল ইসলাম শিবলুর সঙ্গে তেমন চুক্তিই করেছে। কোচ নিজেই জানিয়েছেন এমন কথা।

বুধবার মিরপুরে সাংবাদিকদের তিনি দলে পরিবর্তনের ব্যাপারে আরও বলেছেন, ‘খেলোয়াড়দের ক্ষেত্রে পরিবর্তন আসবে। অনেক সময় টিম করা হয়। সে জায়গাগুলোতে সমস্যা হলে আমরা ক্রিকেটার নেওয়ার চিন্তাভাবনা করি। আর কোচিং স্টাফের বিষয় হলো ফ্রাঞ্চাইজির বিষয়। আমরা যারা লোকাল আছি, তারা ঠিক আছি। ’

‘চট্টগ্রাম দলে এবার লোকাল কোচদের এইভাবে পাওয়া যায় নাই। আমাদের টিমে কোচিং স্টাফ কম। এখন যারা কোচিং স্টাফ আছি, কমিউনিকেশন খুবই ভালো। আমাদের ওনার পার্সোনালি আমাদের সঙ্গে কথা বলছে। উনি চায়, আমরা যেন প্লেয়ারদেরকে সুন্দরভাবে মোটিভেট করি। আমরা যাতে প্লেয়ারদেরকে ভালোভাবে সামনে আগায় নিতে পারি। এইটা নিয়েই সবসময় চিন্তা করছি৷’

এবারের বিপিএলে একদমই ভালো করতে পারেনি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৯ ম্যাচে কেবল দুটিতে জিতে পয়েন্ট টেবিলের তলানিতে আছে তারা। রবিউল অবশ্য সমস্যা দেখছেন না দলের কম্বিনেশনে। তিনি বলেছেন, ‘টিম কম্বিনেশনটা ভালো ছিল। যে পারফর্মেন্সটা দরকার ছিল, সেটা ফুলফিল পাই নাই। পারফর্ম যেটা হইছে, সেটা ধরে রাখতে পারি নাই। ’

‘গতবারে কম্বিনেশনটা একরকম, এবারেরটা অন্যরকম। এবার ম্যাক্সিমাম ইয়ং প্লেয়ার ছিল। ওদের ওপর এক্সপেকটেশন বেশিই থাকে। সেই অনুযায়ী পারফর্ম করতে পারি নাই। যার কারণে ফ্যান সংখ্যা কিছুটা কমতে পারে। আমাদের ওনারের প্ল্যান আছে নেক্সট ইয়ার বিগ বাজেটের টিম গড়বে। ’

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit