শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ঋতুপর্ণার সঙ্গে প্রসেনজিতের প্রেম, শ্রীলেখার অভিযোগের জবাবে যা বললেন অভিনেতা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৬ Time View

বিনোদন ডেস্ক : টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে বুম্বাদা নামে পরিচিত জনপ্রিয় নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই বুম্বাদার বিরুদ্ধেই অভিযোগ করেছিলেন শ্রীলেখা মিত্র। নিজের ইউটিউব চ্যানেলে একাধিক অভিযোগের সঙ্গে শ্রীলেখা বলেছিলেন— বুম্বাদাই সেই সময় ইন্ডাস্ট্রি চালাতেন, তার যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি নায়িকার চরিত্র পাননি। কারণ প্রসেনজিতের সঙ্গে তখন ঋতুপর্ণার প্রেম।

তবে সম্প্রতি জি২৪ ঘণ্টাকে দেওয়া সাক্ষাৎকারে নানান বিষয়ে কথা বলেছেন প্রসেনজিৎ। সেখানে উঠে এসেছে শ্রীলেখার অভিযোগের প্রসঙ্গও। 

তিনি বলেন, ১৪ বছর যখন ঋতু আর আমি একসঙ্গে কাজ করিনি, তখন রচনা আমার সঙ্গে ৩৫টা ছবি করেছে। অর্পিতাও সুপারহিট ছবি দিয়েছে, পরে ও অবশ্য নিজের সিদ্ধান্তেই সরে যায়। এ ছাড়া ইন্দ্রানী হালদার আমার সঙ্গে ২৫টা ছবি করেছে। তারও আগে শতাব্দী-আমিও হিট জুটি ছিল। 

তবে হ্যাঁ, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটিকে মানুষ ভালোবাসা দিয়েছেন, মনে রেখেছেন। সেটি একটি ম্যাজিক। এর পর ১৪ বছর পর যখন আমরা ফিরলাম, তখনো প্রমাণ হয়েছে এই জুটিতে ম্যাজিক আছে। এটি বাদ দিলে বাকিদের সঙ্গেও কাজ করেছি। পরের দিকে আমার থেকে অনেক ছোট কোয়েল, স্বস্তিকা, পাওলি— সবার সঙ্গেই কাজ করেছি। আমার জীবনে কলকাতা বোম্বে মিলিয়ে প্রায় ১০০ জন নায়িকা রয়েছেন।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/বিকাল ৪:২৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit