শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

‘পাঠান’ দেখতে ত্রিপুরায় গেলেন বাংলাদেশি সিনেপ্রেমীরা

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আইনি জটিলতা কাটিয়ে শেষ পর্যন্ত শাহরুখ খান-দীপিকা পাড়ুকোন-জন আব্রাহাম অভিনীত বলিউড ছবি ‘পাঠান’ বাংলাদেশে মাটিতে মুক্তি পাবে কিনা তা সময়ই বলবে, কিন্তু ততদিন অপেক্ষা করতে রাজি নয় বাংলাদেশি সিনেপ্রেমীরা। 

সেদেশে কোটি কোটি ভক্ত আছে বলিউড বাদশার। তার উপর পাঠান ছবির দৌলতে প্রায় চার বছরের বেশি সময় পর পর্দায় ফিরেছেন শাহরুখ। স্বভাবতই ধৈর্যের বাঁধ ভেঙেছে তাদের। ‘পাঠান’ দেখতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে হাজির ভারতের ত্রিপুরায়। 

মঙ্গলবার রাজ্যটির এক শীর্ষস্থানীয় প্রদর্শক একাধিক ছবি পোস্ট করে ব্লকবাস্টার ‘পাঠান’ দেখতে আসা বাংলাদেশি ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন। 

টুইট করে আগরতলার রূপসী সিনেমা হলের মালিক শতদীপ সাহা লিখেছেন, ‘এটি দারুন ব্যাপার! পাঠান দেখার জন্য বাংলাদেশ থেকে ভারতে এসেছেন সেদেশের ভ্রমণ পিপাসুরা! রূপসী সিনেমা হলে ছবি দেখতে আসার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।’ 

জানা গেছে তিন দিন আগেই ফিরোজ আহমেদ নামে এক বাংলাদেশি নাগরিক স্ত্রী, সন্তানদের নিয়ে আগরতলা সুসংগত চেকপোস্ট (আইসিপি) দিয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করেন। এরপর আগরতলায় ‘রূপসী’ সিনেমা হলে ‘পাঠান’ ছবিটি দেখতে আসেন এবং নিজের ফেসবুক পেজে সিনেমা হলের ভিতরের পারিবারিক ছবি পোস্ট করেন। পরে সেটাই নিজের ফেসবুকে ট্যাগ করেন শতদীপ সাহা। তাতেই বিষয়টি জানা যায়। 

ইতিমধ্যেই দেশে ও বিদেশে অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘পাঠান’। ভারতে এখনো পর্যন্ত ৩২৫ কোটির রুপির ব্যবসা করেছে, অন্যদিকে গোটা বিশ্বে ৬২৫ কোটির রুপির ব্যবসা করেছে এই ছবিটি। 

ভারতের উত্তর প্রদেশ, বিহার, দিল্লি, রাজস্থান, কলকাতাসহ একাধিক রাজ্যে দাপিয়ে ব্যবসা করছে এই ছবিটি। প্রায় তিন দশক পর ভারতের জম্মু-কাশ্মীরের সিনেমা হলগুলিতে সিনেমা প্রেমীদের জনজোয়ার। গত ৩২ বছরের রেকর্ড ভেঙে সিনেমা হলগুলিতে ঝুলছে “হাউসফুল” বোর্ড। 

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit