বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

হাথুরুসিংহের ফেরা নিয়ে সাকিবের ‘নো কমেন্টস’

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : টাইগারদের কোচ হয়ে যে হাথরুসিংহেই আসছেন, জানা ছিল আগে থেকেই। মাঝে কিছু ভিন্ন আলোচনা হলেও বিসিবি থেকে বরাবরই উপেক্ষা করা হয় সেটা। কারণ, যে কোনো মূল্যে চান্ডিকাকে নিয়ে আসতে বদ্ধপরিকর ছিল বোর্ড। অনেকের মতে, নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত পছন্দের তালিকায় শীর্ষে থাকাটাই এগিয়ে রেখেছিলো লঙ্কানকে।

কিন্তু বিসিবি প্রেসিডেন্ট জানালেন, তার একার নয় ক্রিকেটারদেরও জাতীয় দলের কোচ হিসেবে পছন্দের তালিকায় প্রথম নামটা ছিল হাথুরুসিংহের। তিনি বলেন, ‘মাশরাফী-তামিমেরটা মনে আছে, সাকিবও ডেফিনিটলি, আসলে ওরা তিনজনই বলেছে, এটাই (হাথরুকে কোচ বানানো) সবচেয়ে ভালো হয়।’

তবে বিপিএল ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, চান্ডিকার বিষয়ে কিছুই বলতে চাইলেন না মিস্টার সেভেন্টি ফাইভ। কেবল দুটো শব্দতেই সারলেন আনুষ্ঠানিকতা- ‘নো কমেন্টস! ঠিক আছে।’  তাতে অন্তত এতটুকু বোঝা যায়, আগের পর্বের তিক্ত ঘটনাগুলো হয়তো এখনো মাথায় রয়ে গেছে অলরাউন্ডারের। বিপিএলে এবার আছেন নিজের ব্যাটিং ফর্মের সেরা অবস্থানে। চারদিকে তাই উচ্চপ্রশংসা তার। কিন্তু সাকিব নিজে মোটেও সন্তুষ্ট নন। নিজের এবং দলের পারফরম্যান্সে আরও উন্নতির জায়গা দেখছেন তিনি।

সাকিব বলেন, ‘যতটা বলছেন, আমার কাছে মনে হয় না ততটাও ভালো অবস্থায় আছি। হ্যাঁ, ভালো সময় যাচ্ছিল, যদিও শেষ কয়েকটা ম্যাচে ব্যাটিংটা খুব একটা ভালো হয়নি। আশা করি, আবার ভালো ব্যাটিং করতে পারব। যেভাবে শুরু করেছিলাম, এই শেষ স্টেজে এসে যেন সেভাবেই শেষ করতে পারি।’ঢাকা পর্বে টানা জয়ে, টেবিলের দুইয়ে থেকে বিপিএলের লিগ পর্ব শেষ করতে চায় ফরচুন বরিশাল।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit