শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

করণ জোহরের হাত ধরেই বলিউডে সাইফ পুত্র

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

বিনোদন ডেস্ক : বলিউডে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেতা ও ছোট নবাব সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান। কিছুদিন আগে প্রকাশিত কিছু প্রতিবেদনে ওঠে এসেছে যে করণ জোহরের প্রোডাকশন হাউজ থেকেই বলিউডে অভিষেক হতে যাচ্ছে ইব্রাহিমের।

সিনেমাটির নাম এখনো ঘোষণা হয়নি। তবে মুল ভূমিকায় থাকছেন মালায়লাম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা পৃথ্বীরাজ সুকুমারান। এতে আরো থাকছেন বলিউড অভিনেত্রী কাজল। সিনেমাটি পরিচালনা করবেন কায়োজি ইরানি। এটি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা হতে যাচ্ছে। 

ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, সিনেমাটি কাশ্মীরে সন্ত্রাসবাদের পটভূমিতে তৈরি করা হবে বলে জানা গেছে। আগামী মাস থেকে সিনেমার শুটিং শুরু করবেন ইব্রাহিম।

বাবা সাইফ আলি খানের সাথে ইব্রাহিম

সিনেমার সাথে সংশ্লিষ্ট একটি বিশেষ সূত্র জানিয়েছে, এটি ইব্রাহিমের অভিষেক চলচ্চিত্র। তাই নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছেন অভিনেতা। ইতিমধ্যেই শারীরিক কসরতের মাধ্যমে নিজের চরিত্রের সাথে মানিয়ে নিতে পরিশ্রম করছেন তিনি। সিনেমাটির রিডিং এবং ওয়ার্কশপ একই সাথে চলছে। সিনেমার গল্পটি তিনটি মূল চরিত্রের চারপাশে আবর্তিত হয়েছে যেগুলোতে পৃথ্বীরাজ, কাজল এবং ইব্রাহিম অভিনয় করেছেন বলেও জানান সেই সূত্র।

5 Pictures Of Ibrahim Khan Will Make You Sweat; See Now! | IWMBuzz

প্রথমবারের মতো পর্দায় অভিষেক হলেও পর্দার পেছনে সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন সাইফ পুত্র। করণ জোহরের আসন্ন চলচ্চিত্র ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে সহযোগী হিসেবে ক্যামেরার পেছনে কাজ করেছেন ইব্রাহিম। রোমান্টিক কমেডি ঘরানার চলচ্চিত্র ‘রকি অওর রানি কি প্রেম কাহানি’তে অভিনয় করেছেন আলিয়া ভাট এবং রণবীর সিং।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit