শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার কথা তিনি বিবেচনা করছেন এবং একজন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে চান।’ কিয়েভের ব্যাপারে আরো সক্রিয় অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রের আহ্বানের পর বুধবার তিনি এমন মন্তব্য করলেন। খবর দ্য টেলিগ্রাফের

নেতানিয়াহু এখন পর্যন্ত ইউক্রেনের ব্যাপারে কোন দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেননি এবং ইসরায়েল রাশিয়ার সাথে একটি সম্পর্ক রক্ষা করে চলেছে। অথচ রাশিয়া ইসরায়েলের প্রতিবেশি দেশ সিরিয়ার আকাশ সীমা নিয়ন্ত্রণ করে এবং ইরানের লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলার প্রতি অন্ধ দৃষ্টি রেখেছে।

সিএনএন’র সাথে এক সাক্ষাতকারে নেতানিয়াহুর কাছে জানতে চাওয়া হয়েছিল যে ইসরায়েল ইউক্রেনকে মার্কিন প্রযুক্তি আইরন ডোম দিয়ে সহযোগিতা করতে পারে কি-না। এ প্রযুক্তি বিমান হামলা হামলা থেকে ইসরায়েলকে রক্ষা করে। নেতানিয়াহু বলেন, ‘ভাল, আমি গুরুত্বের সাথে বিষয়টি বিবেচনা করছি।’

তিনি নিশ্চিত করেন যে, যুক্তরাষ্ট্র ইসরায়েলে রাখা তাদের মজুদ কামানের একটি অংশ ইউক্রেনে স্থানান্তর করেছে। নেতানিয়াহু বলেন, ‘যুক্তরাষ্ট্র ইসরায়েলের অস্ত্রের একটি বড় অংশ নিয়ে গেছে এবং ইউক্রেনে পাঠিয়েছে। এক্ষেত্রে ইসরায়েলও খোলামেলাভাবে বলেছে, ইউক্রেন যুদ্ধে ব্যবহার করা ইরানের অস্ত্র উৎপাদনের বিরুদ্ধে আমি সেগুলো এখানে সাজিয়ে রাখবো না।’ -বাসস।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit