শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

মক্কার ঐতিহাসিক স্থাপনা নিয়ে সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : মক্কার ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা নিয়ে গড়ে ওঠা ‘হেরা কালচারাল ডিস্ট্রিক্ট’ প্রকল্প চালু হয়েছে। রবিবার (২৯ জানুয়ারি) হেরা পাহাড় প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তা উদ্বোধন করেন মক্কার গভর্নর প্রিন্স খালিদ আল-ফয়সাল। মুসলিম পর্যটকদের ধর্মীয় ও সাংস্কৃতিক ভ্রমণের অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করতে তা চালু করা হয়।

রয়্যাল কমিশন ফর মক্কা সিটি অ্যান্ড হোলি সাইটসের প্রধান সালেহ বিন ইবরাহিম আল-রশিদ অভিনব এই প্রকল্পের প্রশংসা করে বলেন, পবিত্র মক্কা নগরীর ঐতিহাসিক স্থাপনা নিয়ে গড়ে ওঠা এই প্রকল্প মুসলিম পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতাকে আরো সমৃদ্ধ করবে। সৌদি ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মিউজিয়াম অব রিভিলেশন বিভাগে উন্নত প্রযুক্তির মাধ্যমে মুহাম্মদ (সা.)-এর ওপর ওহি অবতীর্ণের স্থান হেরা গুহার বাস্তব নমুনা উপভোগ করবেন দর্শনার্থীরা। প্রাক-ইসলামী যুগ থেকে সমকালের ইতিহাস উপস্থাপনার মাধ্যমে ইসলামের সংক্ষিপ্ত ইতিহাসের সঙ্গে পরিচিত হবেন তারা। কোরআনিক মিউজিয়ামে পবিত্র কোরআনের সংক্ষিপ্ত পরিচয়, সারা বিশ্বের মুসলিমদের জীবনে এর প্রভাব সম্পর্কে জানার পাশাপাশি কোরআনের প্রাচীন পাণ্ডুলিপিগুলো দেখা যাবে।

এটি সৌদি আরবের মক্কা শহরের রয়্যাল কমিশনের সরাসরি তত্ত্বাবধানে হেরা কালচারাল ডিস্ট্রিক্ট প্রকল্পের প্রথম ধাপ। এতে সহযোগিতা করেছে মক্কা প্রদেশ, সংস্কৃতি মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয়, মক্কা পৌরসভা, পিলগ্রিমস সার্ভিস প্রগ্রাম ও এনডাউমেন্টের জেনারেল অথরিটি। ইসলামের ঐতিহাসিক স্থান হিসেবে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থানগুলোর মর্যাদা তুলে ধরাই এই প্রকল্পের প্রধান লক্ষ্য।

 

 

কিউএনবি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit