বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম
১২ কেজি এলপিজি সিলিন্ডারে দাম কমল ৩৫৭ টাকা সাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত সামাজিক মাধ্যমে অপপ্রচার কঠোরভাবে দমন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭ হজের জন্য প্রাক-নিবন্ধন শুরু : যেসব তথ্য দিতে বলেছে ধর্ম মন্ত্রণালয় ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা কাজী নজরুল ইসলাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস : প্রধানমন্ত্রী মেক্সিকোর বিপক্ষে হারলেও ‘চিন্তা নেই’ ইংল্যান্ড কোচ টুখেলের, তৈরি আছে ‘অজুহাত’ মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু সমুদ্রবন্দরে তিন নম্বর সংকেত, গভীর সাগরে যেতে মানা

মধ্য আফ্রিকার ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী রোকা বোটেই

Reporter Name
  • Update Time : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ম্যানুয়েলা রোকা বোটেই ইনকুয়াটোরিয়াল গিনির প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন। তিনি মধ্য আফ্রিকার দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে এ পদে অধিষ্ঠিত হলেন। মঙ্গলবার রাষ্টীয় টেলিভিশন পরিবেশিত খবরে এ কথা বলা হয়। খবর এএফপি’র।

২০২০ সালে দেশের শিক্ষামন্ত্রী হিসেবে সরকারে যোগদান বোটেই ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ইকুটোরিয়াল গিনির মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভাইস ডিনেরও দায়িত্ব পালন করেন।

রাষ্ট্র প্রধানের ছেলে ভাইস প্রেসিডেন্ট তেওডোরো এনগুয়েমা ওবিয়াং ম্যাঙ্গু এক টুইটার বার্তায় বলেছেন, ‘ইকুয়েটোরিয়াল গিনিতে প্রথমবারের মতো একজন নারীকে প্রধানমন্ত্রী নিযুক্ত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এটি দেশে লিঙ্গ সমতার প্রতিশ্রুতির বড় প্রমাণ। অভিনন্দন, ম্যানুয়েলা রোকে বোটেইকে।’

রোকা বোটেই সাবেক প্রধানমন্ত্রী ফ্রান্সিসকো পাসকুয়াল ওবামা আসুয়ের স্থলাভিষিক্ত হলেন যিনি প্রায় আট বছর ধরে এ পদে অধিষ্ঠিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০১ ফেব্রুয়ারী  ২০২৩/বিকাল ৩:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit