বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

ফুলবাড়ীতে ২ শতাধিক বছরের কবর ধবংসের অভিযোগে মামলা দায়ের

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩
  • ১৭৮ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর (পুরাতন বন্দর) এলাকায় নুরপুর মৌজায় শতবর্ষ পুরনো কবরস্থানের শতাধিক কবর কাটার অভিযোগে দিনাজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের। গত বুধবার বিকেল ৪ টায় এলাকাবাসীর পক্ষে মোঃ অহিদুল ইসলাম বাদী হয়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মোঃ মোশারফ হোসেন (মোশা) সহ ৬ জনকে আসামী করে বাংলাদেশ দন্ডবিধির ২৯৫, ২৯৭, ৫০৬ ও ৩৪ ধারায় ফৌজদারী মামলা দায়ের করা হয়। মামলা নং- সিআর ১৯/২৩। মামলার আরজি সূত্রে জানা যায়, বাসুদেবপুর, নুরপুর ও দাদপুর এই তিন গ্রামের একমাত্র কবরস্থান এটি। একশ বছরের পূর্ব হতে সর্বসাধারণের কবরস্থান হিসেবে তিন গ্রামের মৃত ব্যক্তিদের সমাহিত করা হয়। কবরস্থানটি নুরপুর মৌজার সাবেক দাগ ১৬৬, হালদাগ ২৭৫ এ জমির পরিমাণ ২.২০ একর।

এস এ খতিয়ানমূলে দাবীকৃত ব্যক্তিবর্গ তছির উদ্দিন মন্ডল, এজার উদ্দিন মন্ডল ও আফাজ উদ্দিন মন্ডল। তাদের পিতা মৃত বছির উদ্দিন মন্ডল উল্লেখিত গ্রামবাসীকে মৃত ব্যক্তিদের কবরস্থ করতে কোনো দিনও বাধা দেননি। তার তিন ছেলে তছির উদ্দিন মন্ডল, এজার উদ্দিন মন্ডল ও আফাজ উদ্দিন মন্ডল জীবিতকালে নালিশী কবরস্থানে কবর দিতে কাউকে কখনও বাধা দেননি। বরং তারা অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকেনকবর দেওয়ার জন্য আহবান করেছেন। বছির উদ্দিনের তিন ছেলের মৃত্যুর পরে তাদের ছেলেরাও কবর দিতে নিষেধ না করলেও মৃত আফাজ উদ্দিন মন্ডলের ছেলেরা কবরস্থান ধ্বংসের নিমিত্তে প্রায় শতাধিক কবর কেটে পুকুর ভরাট করেন। মৃত আফাজ উদ্দিন মন্ডলের ছেলে মোশারফ হোসেন (মোশা) সহ অপর ভাইয়েরা ভেপু মেশিন দিয়ে কবরস্থানের পাড় কাটার সময় এলাকাবাসী বাধা দিলে তারা এলাকাবাসীর সাথে খারাপ ব্যাবহার করেন এবং মৃত ব্যক্তিদের অবমাননাকর মন্তব্য করতে থাকেন।

দফায় দফায় তাদের সাথে আলোচনায় বসলেও একপক্ষ উপস্থিত না হওয়া এবং অপর দু’পক্ষ কবরস্থানের জায়গা ছেড়ে দিবো দিবো বললেও এখন পর্যন্ত কোনো সুরাহা হয়নি। একারণে এলাকাবাসী নিরুপায় হয়ে থানায় মামলা করতে গেলেও থানা মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। সেকারণে আদালতে মামলা করা হয়। ইতোপূর্বে শতাধিক কবর কেটে পুকুর ভরাট করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে তিন গ্রামের শত শত এলাকাবাসী অংশ গ্রহণ করে। মানববন্ধন শেষে ওই তিন গ্রামের শতশত এলাকাবাসীর গণস্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করা হয়।

এ ঘটনায় ধর্মপ্রাণ মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। মামলার এক নম্বর আসামী মোশাররফ হোসেন মোশা’র দাবী কবর কাটা হয়নি বললেও উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার তদন্ত রিপোর্টে কবর কেটে পুকুর ভরাট করা হয়েছে তা প্রমানিত হয়েছে। এখন বিষয়টি যেহেতু বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে দেখার বিষয় আদালত কি রায় দেয়। আদালত মামলাটি আমলে নিয়ে ফুলবাড়ী থানাকে তদন্তের জন্য নির্দেশ প্রদান করেছেন। তদন্ত প্রতিবেদন দাখিলের পরে মামলার শুনানী শুরু করা হবে।

কিউএনবি/অনিমা/৩০ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit