শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১৫৭ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারি ও আগ্নেয়াস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রোববার (২৯ জানুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল শনিবার বিকেলের দিকে সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ৫০পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে জেলার বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামে অভিযান চালিয়ে পাইপগানসহ এক যুবককে গ্রেফতার করে বেগমগঞ্জ থানার পুলিশ।   

গ্রেফতারকৃত মাদক কারবারিরা হলো, বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের তালমান সর্দার বাড়ির নুরুজ্জামানরে ছেলে মো.আবুল কাশেম (২৪), সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের চাঁন মিয়ার বাড়ির মৃত আলী আকবরের ছেলে আবদুল মানিক ওরফে বাচ্চু (৬৫), চরমটুয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মমিন উল্যাহ বাড়ির মমিন উল্যার ছেলে মো. রাশেদ(২২) ও বেগমগঞ্জ উপজেলার মিয়াপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে অস্ত্রধারী মো.দেলোয়র হোসেন রাজু (২৮)।    

পুলিশ জানায়, গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রধারী সন্ত্রাসী রাজুকে আটক করে পুলিশ। পরে আসামির ভাষ্যমতে তার বাড়ির বাড়ির একটি কলাবাগানে লুকানো অবস্থায় একটি দেশীয় পাইপগান জব্দ করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হয়েছে।  নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।  তিনি বলেন, আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  

কিউএনবি/অনিমা/২৯ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit