রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আনসার ও হকারদের সাথে সংঘর্ষ চৌগাছায় এক ভ্যান চালক ৭ দিন যাবৎ নিখোঁজ থানায় জিডি আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকট কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের কেইনের পেনাল্টি মিস, ওয়েম্বলিতে ইংল্যান্ডকে হারাল স্পেন রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি! বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বার্থকে গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন প্রধানমন্ত্রী ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে কী

মেয়েরা যেসব কারণে প্রেমের সম্পর্ক ভেঙে দেয়, সতর্ক হন ছেলেরা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : সম্পর্ক বিশেষজ্ঞদের মতে, শুধু যে ছেলেরা সম্পর্ক ভেঙে দেন তেমনটা নয়। অনেক মেয়েরাও সম্পর্ক ভেঙে দেন, চলে যান দূরে। কিন্তু মেয়েরা কেন সম্পর্ক ভেঙে দেন তার সব উত্তর হয়তো অজানা। কিন্তু কিছু বিষয় অবশ্যই আমাদের জানা-বোঝার বাইরে নয়।

তাই এখন থেকেই ছেলেরা নজর রাখতে পারেন কিছু বিষয়ে যেন সম্পর্ক ভেঙে যাওয়ার মতো দুর্ভাগ্যজনক পরিস্থিতি তৈরি হওয়ার আগেই ব্যবস্থা নিতে পারেন।

কথাবার্তা

ছেলেদের কথাবার্তা অর্থাৎ যোগাযোগের ওপর সম্পর্ক টিকে থাকে। কিন্তু কথা বন্ধ হয়ে গেলে সম্পর্ক নষ্ট হয়। তাই অবশ্যই কথাবার্তা চালিয়ে যেতে হবে। কিছু কিছু সময় ছেলেদের দোষেই কথাবার্তা বন্ধ হয়, এতে সমস্যা আরও বাড়ে। বিচ্ছেদের আশঙ্কা থাকে।


চাহিদায় নজর রাখা

মেয়েরা অনেক ছেলেদের কাছে মাঝে মাঝে সময় চান, এটাকে গুরুত্ব দিতে হবে। এ ছাড়া অনেক সময় বিভিন্ন বিষয়ে প্রেমিকের কাছে প্রেমিকারা নানা অভিযোগ করেন, সে বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। নয়তো এমন সম্পর্ক টেনে নেয়ার চেয়ে একা পথ চলতেই পছন্দ করবে মেয়েরা। এছাড়া প্রেমিকাকে মাঝে মাঝে ছোটখাট উপহার দেয়াও জরুরি।


সম্মান করা
আমাদের সমাজে বেশিরভাগ ছেলেই মেয়েদের প্রাপ্য সম্মান দিতে পারেন না। যদি নারীদের প্রাপ্য সম্মান না দেন, তবে জটিলতা তৈরি হতে পারে জীবনে। তাই এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। তবে দেখবেন জীবনের অনেক জটিলতা দূর হয়ে গেছে।
 
ভুলভাল কথা বলা

ছেলেরা শুধু অসম্মান নয়, উল্টোপাল্টা কথাও বলেন থাকেন অনেক সময়। রাগের মাথায় এটা হয়তো বেশি করেন। কিন্তু এসব বিষয়ে সচেতন থাকাটা খুব জরুরি। মেয়েদের খারাপ কথা বলার আগে সচেতন হতে হবে। নইলে খারাপ পরিস্থিতি কেউ আটকাতে পারবে না।


পরিবার নিয়ে কথা বলা

প্রেমিকার পরিবারকে অসম্মান করা হয়, ছোট করা হয় এমন কিছু বলা যাবে না। প্রতিটি মানুষের কাছেই তার পরিবার গুরুত্বপূর্ণ। তাই পরিবার সম্পর্কে নেতিবাচক কিছু বললে জটিলতা তৈরি হবেই। এ বিষয়েও খেয়াল রাখতে হবে। তবেই মেয়েদের খুশি রাখা সম্ভব।

 
সূত্র: এই সম ‍

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit