বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

ভারতে কৃষিতে ব্যবহৃত উন্নত প্রযুক্তির সুবিধা পাবে বাংলাদেশ: কৃষিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৭০ Time View

ডেস্ক নিউজ : শুক্রবার (২৭ জানুয়ারি) বসুন্ধরা কনভেনশন সিটিতে (আইসিসিবি) ভারত-বাংলাদেশ কৃষি যান্ত্রিকীকরণ সামিটের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভারতের কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। আবদুর রাজ্জাক বলেন, কৃষিতে অনুন্নত সরঞ্জাম ও আধুনিক পদ্ধতির অভাবে চাহিদা অনুযায়ী উৎপাদন হচ্ছে না। এতে অতিরিক্ত উৎপাদন ব্যয়ে লোকসানের মুখে পড়ছেন কৃষকরা।

এ পরিস্থিতিতে কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণ ও কৃষকদের উন্নত প্রযুক্তির সাথে পরিচয় করে দেয়ার বিকল্প নেই বলেও জানান তিনি। মন্ত্রী আরও বলেন, এ জন্য বিশ্বে দ্বিতীয় কৃষি উৎপাদনকারী দেশ ভারতের সাহায্য নেবে বাংলাদেশ। এদিকে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় অংশীদার বাংলাদেশ। এ দেশের কৃষিখাতে অগ্রাধিকার ভিত্তিতে বিনিয়োগ করবে ভারত। এছাড়া ভারতীয় কৃষিযন্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো বাংলাদেশে কারখানা খুলবে বলেও জানান তিনি।

বিপুল জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করবে জানিয়ে তিনি আরও বলেন, ১৯৭১ সালে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে তা আরও শক্তিশালী হয়েছে। এছাড়া উন্নত ও সুন্দর ভবিষ্যৎ গড়তে দুই দেশ অর্থনৈতিক অংশীদার হিসেবে নিজেদের যাত্রা অব্যাহত রাখবে বলেও আশা প্রকাশ করেন ভারতীয় হাইকমিশনার।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit