শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

ভোটের আগে কঠিন নির্বাচনি আইন আনল মিয়ানমার জান্তা সরকার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী আগস্টে মিয়ানমারে জাতীয় নির্বাচন দেওয়ার কথা রয়েছে। এর আগে, রাজনৈতিক দলগুলোর জন্য কঠিন কঠিন শর্ত সংবলিত আইন জারি করল দেশটির বর্তমান জান্তা সরকার। এতে ২০১০ সালের আইন বাতিল করে নতুন জারি করা আইনে বলা হয়েছে, ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত’ কিংবা ‘বেআইনি’ কোনো সংগঠন বা ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্টতা থাকা কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। খবর আল-জাজিরার।

নির্বাচনে অংশ নিতে চাওয়া দলকে রেজিস্ট্রেশনের তিন মাসের মধ্যে অন্তত এক লাখ সদস্য থাকতে হবে। এছাড়া ভোট করতে চাইলে দলের তহবিলে যে পরিমাণ অর্থ থাকতে হয় তা একশ গুণ বাড়ানো হয়েছে। আগে দশ লাখ কিয়াট থেকে এক লাফে ১০ কোটি কিয়াটে নিয়ে যাওয়া হয়েছে। এ অর্থ রাষ্ট্রমালিকানাধীন মিয়ানমা ইকনোমিক ব্যাংকে জমা রাখতে হবে। আইনটিতে সাক্ষর করেছেন মিয়ানমারের সামরিক সরকার প্রধান মিন অংশ হ্লাইং।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট’-এ প্রকাশিত প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে। এমনভাবে এটি করা হয়েছে যাতে আগামী নির্বাচনে সামরিক বাহিনীর অর্থবহ কোনো বিরোধী পক্ষ না থাকে। ফলে সামরিক বাহিনী নির্বাচনের আয়োজন করলেও তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, প্রায় দু’বছর আগে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক জান্তারা।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit