বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

বিশ্বের সবচেয়ে পুরোনো মমি আবিষ্কারের দাবি বিজ্ঞানীদের

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : প্রখ্যাত প্রত্নতত্ত্ববিদ এবং মিসরের সাবেক প্রত্নতত্ত্ব বিষয়ক প্রতিমন্ত্রী জাহি হাওয়াস এ আবিষ্কারের নেতৃত্ব দেন। তারা কায়রোর উপকণ্ঠের সাক্কারা নামক একটি এলাকা থেকে ফারাওদের আমলের পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের রাজাদের জন্য তৈরি সমাধিস্থলের ১৫ মিটার গভীর একটি শ্যাফট থেকে মমিটি উদ্ধার করেন। 

জাহি হাওয়াস সাংবাদিকদের বলেন, মমিটির বয়স আনুমানিক ৪ হাজার ৩শ বছর। তিনি আরও বলেছেন, যার মমি উদ্ধার করা হয়েছে, তার নাম হেকাশেপস। তিনি আরও জানান, চুনাপাথরের তৈরি মমিটি সিল করে দেয়া হয়েছিল চুন, বালি ও পানির মিশ্রণ দিয়ে। জাহি হাওয়াস বলেন, ‘এই মমিটি মিসরে এখন পর্যন্ত পাওয়া প্রাচীনতম সবচেয়ে এবং পূর্ণাঙ্গ মমি হতে পারে।’

সাক্কারা থেকে আবিষ্কৃত অন্যান্য মমির মধ্যে একটি হলো পঞ্চম নুমজেফের আমলের এক সরকারি পরিদর্শকের। ফারাও উনাসের আমলের সেই মমিটি সাধারণভাবেই সজ্জিত করা হয়েছে। জাহি হাওয়াস আরও বলেন, প্রাপ্ত মমিগুলোর মধ্যে একটি হলো প্রাসাদের মহান শাসকের সহকারী ও তার গোপন বিষয়াদীর রক্ষকের। এর বাইরেও সমাধিগুলো থেকে অসংখ্য মমি পাওয়া গেছে। যার মধ্যে একজন পুরুষ ও তার স্ত্রী এবং বেশ কয়েকজন দাসের মমিও রয়েছে। 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit