শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

১০ বছর মেয়াদের ই-পাসপোর্ট পাচ্ছেন ৬৫ ঊর্ধ্ব ব্যক্তিরাও

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

ডেস্ক নিউজ : ৬৫ বছরের বেশি বয়সের ব্যক্তিরাও ১০ বছর মেয়াদের ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে শূন্য থেকে ১৮ বছর বয়স পর্যন্ত যাঁরা ই-পাসপোর্ট করবেন, তাঁদের আগের নিয়মেই পাঁচ বছর মেয়াদের ই-পাসপোর্ট নিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়। পরিপত্রে কত বছর বয়সী লোক কত বছরের পাসপোর্ট নিতে পারবে, সেটি নির্দিষ্ট করে দেওয়া হয়। ৬৫ বছরের বেশি বয়সের কোনো ব্যক্তি পাসপোর্ট করতে গেলে পাঁচ বছরের বেশি সময়ের করতে পারবেন না বলে নির্ধারণ করা হয়।

জানা যায়, সমালোচনার মুখে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাসপোর্ট অধিদপ্তর বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে। অবশেষে গত ২৩ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞপনে বলা হয়, বাংলাদেশের অভ্যন্তরে এবং বিদেশে বসবাসরত ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী সব বাংলাদেশি নাগরিকের অনুকূলে ৫/১০ বছর মেয়াদি ই-পাসপোর্ট ইস্যু করা যাবে। উল্লেখ্য, ৫/১০ বছর মেয়াদি ই-পাসপোর্টের জন্য ফি ও অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, ২০১৯ সালের ১২ ডিসেম্বর সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি করা পরিপত্রের সঙ্গে সংযুক্ত ই-পাসপোর্ট ফরম পূরণের নির্দেশাবলি ক্রমিক নম্বর-১০-এ উল্লিখিত ৬৫ বছরের ঊর্ধ্ব বয়সী নাগরিকদের আবেদনে ই-পাসপোর্টের মেয়াদ পাঁচ বছর হওয়ার শর্তটি এতদ্দ্বারা বাতিল করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit