বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র নিষিদ্ধ: যুক্তরাষ্ট্রের বিরোধিতা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে বিবিসির তথ্যচিত্র ‘ইন্ডিয়া: দ্য মোদি কোশ্চেন’ নিয়ে উত্তপ্ত ভারতের রাজনীতি। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) উত্তাল ছিল দিল্লির জামিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়।

তথ্যচিত্রটির প্রথম পর্ব প্রকাশের পর থেকেই বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়েছেন নরেন্দ্র মোদি। এর মধ্যেই, দ্বিতীয় পর্ব প্রকাশ করলো যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। নতুন পর্বে বিজেপির সঙ্গে ভারতের মুসলিমদের সম্পর্ক তুলে ধরা হয়েছে।


গুজরাট দাঙ্গা নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্র সম্পর্কে মতামত না দিলেও ভারতে ওই তথ্যচিত্র নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানান, যুক্তরাষ্ট্র গোটা বিশ্বে মুক্ত গণমাধ্যমের পক্ষে। ভারতের ক্ষেত্রেও তা প্রযোজ্য বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং আমরা চাই, বিশ্বজুড়ে এই স্বাধীনতা প্রতিষ্ঠিত হোক। একটি সত্যিকার গণতান্ত্রিক ব্যবস্থা সংবাদপত্রের স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, নাগরিকদের নিজ ধর্ম পালনের স্বাধীনতা ও মানবাধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে এবং ভারতের কাছ থেকেও আমরা তাই প্রত্যাশা করি। আমাদের সঙ্গে ভারতের সম্পর্কের অন্যতম ভিত্তি এটি।’

প্রথম পর্ব প্রকাশের পরপরই  ভারতে এর সম্প্রচার নিষিদ্ধ করে বিজেপি সরকার। ইউটিউব ও টুইটারকে লিংক সরানোর নির্দেশও দেয়া হয়। ২০০২ সালের গুজরাট দাঙ্গা নিয়েই তথ্যচিত্রটি বানিয়েছে বিবিসি। ওই ঘটনায় বহু মানুষ মারা যান, যাদের বেশিরভাগই মুসলিম। সে সময় রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন নরেন্দ্র মোদি। পুরো তথ্যচিত্রে মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। বলা হচ্ছে, মোদির সে সময়কার ভূমিকা তাকে পরবর্তীতে ভারতের প্রধানমন্ত্রী বানাতে সাহায্য করেছে।

 

 

কিউএনবি/আয়শা/২৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit