বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজে আরও এক জাহাজে আগুন আফগানিস্তানে বিবিসি রেডিওর সম্প্রচার স্থগিত করল তালেবান সরকার ট্রাম্পের ছেলের সাবেক বাগদত্তা রাষ্ট্রদূত গিলফয়েলকে পদত্যাগের নির্দেশ যুদ্ধের কারণে গ্যাস রফতানিতে ভাটা, রাজস্ব আয় কমেছে ৪২ শতাংশ ইরানের এক হামলাতেই বিপর্যস্ত হতে পারে বহু দেশের ইন্টারনেট ভারতের গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ ১১ জনের মৃত্যু ফোনের পর্দায় শিশুর জগৎ, বাইরে খেলা ও পরিবারের সময় কতটা থাকছে ৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’

কুকুর বাঁচাতে গিয়ে প্রাণ গেলো যুবকের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১০৪ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক সিএনজি আরোহী যুবক মারা গেছে। এ সময় সিএনজি চালকসহ আরো ৩ আরোহী আহত হয়। নিহত আমিন উল্যাহ মাসুদ (৩৬) জেলার বেগমগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামের আবুল বাসারের ছেলে। তিনি পেশায় সেলাই মেশিন মেকানিক ছিলেন। বুধবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৭টার দিকে সুবর্ণচর টু সোনাপুর সড়কের মন্নান নগরের চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা বিশাদ জানান,  লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার আলেকজেন্ডার থেকে বিকেলের দিকে যাত্রীবাহী একটি সিএনজি নোয়াখালীর সোনাপুর বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। সন্ধ্যায় সিএনজিটি মন্নান নগর চৌরাস্তা এলাকায় পৌঁছলে আসস্মিক গাড়ির সামনে একটি কুকুর এসে পড়ে। তখন গাড়ির বেপরোয়া গতি থাকায় কুকুরটিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে ধুমড়ে মুছড়ে যায় সিএনজি। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী আমিন উল্যাহ মাসুদ মারা যায়।

এতে আরো তিনজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। শেষে নিহত যুবকের মরদেহ এবং দুর্ঘটনার শিকার সিএনজি থানায় নিয়ে যায়। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।     

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit