শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
কে এই নাভি পিল্লে, যিনি পেলেন ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার চট্টগ্রাম মহানগরীতে ক্রমান্বয়ে অনেক সাইকেল ট্র্যাক হবে: অর্থমন্ত্রী নোবেল শান্তি পুরস্কার পেলেন নাভি পিল্লে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: সৌদি যাত্রীবাহী উড়োজাহাজ ধ্বংস, ফ্লাইট স্থগিত সেঞ্চুরি ছোঁয়া হলো না তামিমের, প্রথম সেশনে ফুরফুরে মেজাজে বাংলাদেশ রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ নোয়াখালীতে সারা এক্সপ্রেস বন্ধের দাবি, সাবেক মেয়র সোহেলের বিরুদ্ধে নানা অভিযোগ নোয়াখালীতে এসিড পান করে যুবকের মৃত্যু পারিবারিক সম্পত্তি বিরোধকে রাজনৈতিক রঙ দেওয়ার অপচেষ্টা, লালমনিরহাট জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ নরসিংদীতে যুবদল নেতাকে কাফন পাঠিয়ে হুমকি 

জয়পুরহাটে ব্র্যাকের শীতবস্ত্র, গবাদি পশুর ঔষধ ও শিশুদের স্কুল ব্যাগ প্রদান

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩
  • ১৪৩ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটে ব্র্যাক দুর্গাদহ শাখার ‘আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম’ এর অধীনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ২শ’ পরিবার সদস্যদের মাঝে শীতবস্ত্র, গবাদি পশুর ঔষধ, গাছের চারা ও কোমলমতি শিশুদের স্কুল ব্যাগ প্রদান করেছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার পাথুরিয়া উচ্চ বিদ্যালয় প্রঙ্গণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফারুকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য দেন দোগাছী ইউপি চেয়ারম্যান মো: সামছুল আলম সুমন। এসময় বিশেষ অতিথি’র বক্তব্য দেন ব্র্যাকের জেলা সমন্বয়কারী মো: আরিফুল ইসলাম, দোগাছী ইউপি সদস্য মো: আইয়ুব হোসেন খোকন, ব্র্যাকের জেলা আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রামের আঞ্চলিক ব্যবস্থাপক মো: কামরুজ্জামান, টেকনিক্যাল অফিসার মো: আনোয়ারুল হক, পাথুরিয়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি গোলাম মুর্ত্তজা, ভাদসা গ্রাম সামাজিক শক্তি কমিটি’র সভাপতি মো: ফরিদুজ্জানান লিটন, স্থানীয় গ্রাম সামাজিক শক্তি কমিটি’র সভাপতি মো: গোলাম মোস্তফা, সাধারন সম্পাদক গোলাম রব্বানী প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা ব্র্যাকের টেকনিক্যাল অফিসার অরুন কুমার রায়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধন করেন জেলা ব্র্যাকের গ্রাম সামাজিক শক্তি কমিটি’র শাখা ব্যবস্থাপক শামীমা নাসরিন। অনুষ্ঠান শেষে পিছিয়ে পড়া ২শ’ পরিবারের সদস্যদের মাঝে শীতবস্ত্র, গবাদি পশুর ঔষধ, গাছের চারা ও কোমলমতি শিশুদের স্কুল ব্যাগ তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/২৬ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit