বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি ৯ মাস পর কারাকক্ষে স্ত্রী-বোনের সঙ্গে ইমরান খানের সময় কেমন কাটল?

ঘোড়াঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ২॥

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ১৫২ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধ প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ২। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের খোদাতপুর গ্রামের হায়দার আলীর নিকট চর থেকে উঠে আসা ওমর আলী ২ বছর পূর্বে ৪ শতাংশ জমি ক্রয় করে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছিল। এর এক পর্যায়ে ওমর আলী হায়দার আলীর দখলে থাকা ৩ শতাংশ খাস জমি তাকে দিতে হবে বলে ঝগড়া বিবাদ করে আসছিল।

এদিকে ওমর আলী সহ তার লোকজন ঐ খাস জমিতে টীনের বেড়া দিয়ে গতকাল বুধবার সকাল ৮টায় ঘর করা শুরু করলে হায়দার আলীর ছেলে মিম মিয়া (২২) ও তার চাচাতো ভাই ইসমাইল হোসেনের ছেলে রাকিব মিয়া (২৪) বাধা দিতে গেলে ওমর আলীর লোকজন তাদের পেটে, পিঠে গলায় ছুরিকাঘাত করে।

এমতসময় স্থানীয় লোকজন মিম ও রাকিবকে ঘোড়াঘাট হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষনা করে ও রাকিবকে আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলেও পতিমধ্যে তার মৃত্যু ঘটে।

এ ব্যাপারে ঘোড়াঘাট থানার ওসি আবু হাসান কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও ওমর আলীর লোক মুরাদ মিয়া (২৫), বিলকিস বেগম (৩৫), নাহার বেগম (৪৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ব্যাপারে ঘোড়াঘাট থানায় মামলার প্রস্তুতি চলছিল।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit