শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম
নভোএয়ারের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, ঢাকায় জরুরি অবতরণ পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ৪০ নতুন ভোটার নিবন্ধনের সময়সীমা এক মাস বাড়ালো ইসি বড় পর্দায় বিশ্বকাপ দেখার স্থানগুলোতে বিশেষ নজরদারি চালাবে ডিএমপি সুখরঞ্জন বালী অপহরণে সরাসরি জড়িত ছিলেন এএসপি ফজলুর মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ এর শুভ উদ্বোধন। গুড়গুড়ি উত্তরপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা ৬০টি আম গাছ কেটে ফেলেন ॥ আশুলিয়ায় মোটর চালক দলের মতবিনিময় সভা  দেবীগঞ্জে ৩ বছরেও শেষ হয়নি সড়ক নির্মাণকাজ, ঠিকাদারের অবহেলার অভিযোগে মানববন্ধন আয়াতুল্লাহ আলি খামেনির কফিন তেহরানের গ্র্যান্ড মোসাল্লায়, জানাজা শনিবার

জয়পুরহাট কারাগারে এক হাজতির মৃত্যু

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি ।
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ৩০৮ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা কারাগারে আব্দুল মোমিন (৩৭) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে কারাগারে সে অসুস্থ হলে জয়পুরহাট জেলা আধিনক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহত আব্দুল মোমিন জয়পুরহাট পৌর শহরের ধানমন্ডি এলাকার মজিবর রহমান ভাদুর পুত্র।

জয়পুরহাট কারাগারের সুপার রিতেশ চাকমা জানান, নিহত আব্দুল মোমিন একজন মাদকাসক্ত ছিলেন। মাদকের মামলায় ২০২২ সালের ১৫ এপ্রিল থেকে জেলা কারাগারে হাজতি হিসেবে ছিলেন। মঙ্গলবার রাত ৩টার দিকে কারাগারের ভেতর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রাশেদ মোবারক জুয়েল জানান, রাতে কারাগার থেকে এক হাজতিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখেন হাসপাতালে নিয়ে আসার পূর্বেই হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। নিহত হাজতি আব্দুল মোমিনের ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট তার মরদেহ হস্তান্তর করা হবে বলে জানান জেল সুপার।

 

 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit