বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
মানবপাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি সরকারের: স্বরাষ্ট্রমন্ত্রী স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্বলছে পুরো ইউরোপ নোলানের ‘দ্য ওডিসি’র প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান, দিলেন বড় চমকের ইঙ্গিত টাস্কফোর্স গঠন ও ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুতের সিদ্ধান্ত অনলাইন প্রতারণা চক্রের হোতাদের মৃত্যুদণ্ড দেবে মিয়ানমার ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বড় ধরনের হামলা মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

খাগড়াছড়ি পুনাকের উদ্যােগে ২শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বুধবার, ২৫ জানুয়ারী, ২০২৩
  • ২৬০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : পাহাড়ে মাঘের কনকনে তীব্র শীতে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ গুলোর কষ্ট লাঘবের জন্য  খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক এর উদ্যােগে জেলার দূর্গম লক্ষীছড়ি উপজেলার ২ শতাধিক পাহাড়ী-বাঙালি অসহায়, দুঃস্থ হতদরিদ্র মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিলেন  পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী। 
মঙ্গলবার (২৪ জানুয়ারি ২০২৩ইং)  বিকালের দিকে   লক্ষ্মীছড়ি থানা প্রাঙ্গনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) খাগড়াছড়ি এর উদ্যোগ অসহায় ও  দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে শীতবস্ত্র বিতরণ করেন  খাগড়াছড়ি পুলিশ সুপার মো:নাইমুল হক পিপিএম। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক  সভানেত্রী রেহানা ফেরদৌসী।
এ সময় খাগড়াছড়ি অতিরিক্ত পুলিশ সুপার  সদর সার্কেল জিনিয়া চাকমা, মানিকছড়ি সার্কেল এর  সহকারী পুলিশ সুপার  কামরুজ্জামান, লক্ষ্মীছড়ি থানার   অফিসার ইনচার্জ (ওসি) থানা মো: মিনহাজ সহ পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ ও জেলা পুলিশের বিভিন্ন  অফিসার ও ফোর্স সহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও সুশীল  সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র (কম্বল)বিতরণ শেষে  প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি  পুলিশ সুপার মোঃ নাইমুল হক পিপিএম বলেন “পুনাক তার কর্মকাণ্ড দ্বারা সমাজে ব্যাপক প্রশংসা  অর্জন করেছে। এই ধারাটি অব্যাহত রাখতে হবে তিনি পুনাক সভানেত্রীকে ধন্যবাদ জানান।
খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি  পুনাক সভানেত্রী রেহানা ফেরদৌসী সভাপতির  বক্তব্যে বলেন,পুনাক সব সময় সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক এ সমস্ত কর্মকাণ্ড অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। 

কিউএনবি/আয়শা/২৫ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit