বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

কুমিল্লার বিপক্ষেই জয়ের মুখ দেখতে মরিয়া ঢাকা

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View

স্পোর্টস ডেস্ক : হ্যাটট্রিক হারের পর হ্যাটট্রিক জয়। তাতেই চলতি বিপিএলে লড়াইয়ে ফিরেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে সোমবার (২৩ জানুয়ারি) ঢাকা ডমিনেটর্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

অন্যদিকে, দ্বিতীয় জয়ের মুখ দেখতে মুখিয়ে আছে টানা পাঁচ হারে কোণঠাসা হয়ে পড়া নাসির বাহিনী। 
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে কুমিল্লা-ঢাকার মহারণ।

হার দিয়ে এবারের বিপিএল শুরু করা কুমিল্লা টানা তিন ম্যাচেই দেখেনি জয়ের মুখ। চতুর্থ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়ে প্রথম জয়ের দেখা পায় ইমরুল কায়েসের দল।

পরের দুই ম্যাচেও সহজ জয়ের স্বাদ নেয় কুমিল্লা। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৫ উইকেটে ও ঢাকার বিপক্ষে ৩৩ রানে জয় পায় তারা। হ্যাটট্রিক জয়ে বিপিএলের লড়াইয়ে ফেরে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে সমান ৩টি করে জয়-হারে টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে কুমিল্লা।

এদিকে দলটির হয়ে খেলতে রোববারই (২১ জানুয়ারি) ঢাকায় এসেছেন পাকিস্তানের তরুণ পেসার নাসিম শাহ। ইতোমধ্যে জাতীয় দলের হয়ে বল হাতে নজর কেড়েছেন গেল বছর টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া নাসিম। ১৬ ম্যাচে ১৪ উইকেট আছে তার।

নাসিমের সঙ্গে কুমিল্লায় আছেন আরও তিন পাকিস্তানী ক্রিকেটার। তারা হলেন- খুশদিল শাহ, হাসান আলি ও মোহাম্মদ রিজওয়ান।

চট্টগ্রামের মাটিতে ঢাকার বিপক্ষে ব্যাট হাতে ২৪ বলের মোকাবেলায় ৭ বাউন্ডারি ও ৫ ওভার বাউন্ডারিতে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলেন খুশদিল। রিজওয়ানও আছেন ফর্মে। বল হাতেও ভালো করছেন হাসান।

এদিকে, অধিনায়ক নাসির হোসাইনের অলরাউন্ড নৈপুণ্যে জয় দিয়ে বিপিএল শুরু করলেও পরের পাঁচ ম্যাচেই হেরেছে ঢাকা ডমিনেটর্স। শুরুর সেই দাপট ধরে রাখতে না পারা দলটি ৬ ম্যাচে ১ জয় ও ৫ হারে ২ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের তলানিতে।

একমাত্র নাসির ছাড়া দলের প্রয়োজন মিটিয়ে পারফর্ম করতে পারছেন না ঢাকার ব্যাটার-বোলাররা। ব্যাট-বল হাতে একাই লড়াই চালিয়ে যাওয়া নাসির ঢাকার পক্ষে সর্বোচ্চ রান ও উইকেটের মালিক।

সর্বোচ্চ রানের দিক দিয়ে এবারের আসরে দ্বিতীয়স্থানে আছেন নাসির। শীর্ষে থাকা ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসানের চেয়ে মাত্র ৬ রানে পিছিয়ে তিনি। সাকিব ২৭৫ ও নাসির ২৬৯ রান করেছেন। বল হাতে ৭ উইকেট নিয়েছেন তিনি। 

দ্বিতীয় জয়ের স্বাদ নিতে হলে তাই নাসিরের সঙ্গে দলের অন্য ব্যাটার-বোলারদেরও জ্বলে উঠতে হবে।

ইতোমধ্যে কুমিল্লার বিপক্ষে খেলেছে ঢাকা। চট্টগ্রামের মাটিতে হওয়া ম্যাচটিতে প্রথম ব্যাট করে কুমিল্লা ৪ উইকেটে ১৮৪ রান করে।

জবাবে ৪ উইকেটে ১৫১ রানের বেশি করতে পারেনি ঢাকা। এবার নিজেদের ডেরায় কুমিল্লাকে হারিয়ে প্রতিশোধের পালা ডমিনেটর্সদের।

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/রাত ১০:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit