শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

ক্রেডিট কার্ড ও কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৩৬ Time View

তথ্যপ্রযুক্তি ডেস্ক : ক্রেডিট কার্ড হলো ব্যাংক থেকে নির্দিষ্ট সীমার টাকা ধারের মাধ্যমে কেনাকাটার একটি ডিজিটাল মাধ্যম। এর প্রধান সুবিধাগুলোর মধ্যে রয়েছে জরুরি প্রয়োজনে ব্যাংক থেকে অগ্রিম টাকা ব্যবহারের সুযোগ, নির্দিষ্ট সময়ের মধ্যে বিল পরিশোধ করলে কোনো বাড়তি সুদ না লাগা এবং বিভিন্ন কেনাকাটায় ক্যাশব্যাক, অফার এবং পণ্য কেনায় সহজ কিস্তির সুবিধা। তবে ক্রেডিট কার্ড ও কিস্তিতে পণ্য কেনা কি জায়েজ? শরিয়াহ বিধান কী?

উত্তরে গাজীপুরের মিরাশপাড়ার বাইতুল মামুর জামে মসজিদের খতিব মুফতি সিরাজুল ইসলাম বলেন, ইসলামি শরিয়তে কিস্তিতে পণ্য ক্রয়-বিক্রয় করা বৈধ। চুক্তির সময়ই পণ্যের মোট মূল্য এবং কিস্তি পরিশোধের সময়সীমা সুস্পষ্টভাবে নির্ধারিত থাকলে নগদ মূল্যের তুলনায় কিস্তির মূল্য কিছুটা বেশি ধার্য করেও পণ্য বিক্রি করা জায়েজ।

তবে প্রচলিত সুদভিত্তিক ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে মূল জটিলতা হলো সুদের শর্ত। প্রচলিত ব্যাংকগুলো সাধারণত ক্রেতার হয়ে পণ্য কেনার পরিবর্তে তাকে ঋণসুবিধা দেয়। নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে অনেক ক্ষেত্রে সুদ ও অতিরিক্ত চার্জ আরোপ করা হয়।

ইসলামি শরিয়তে ঋণের ওপর শর্তযুক্ত অতিরিক্ত অর্থ গ্রহণ সুদের অন্তর্ভুক্ত। তাই সুদ দেওয়ার শর্তযুক্ত ক্রেডিট কার্ড ব্যবহার করে ইএমআই সুবিধা গ্রহণ করা নাজায়েজ।

সুতরাং, কিস্তিতে পণ্য কেনার ক্ষেত্রে চুক্তির ধরন, মূল্য নির্ধারণের পদ্ধতি এবং সুদের শর্ত রয়েছে কি না, তা ভালোভাবে যাচাই করা জরুরি। সন্দেহজনক চুক্তির ক্ষেত্রে নির্ভরযোগ্য মুফতির পরামর্শ নেওয়া উচিত।

في الهداية في شرح بداية المبتدي

ﻭﻳﺠﻮﺯ اﻟﺒﻴﻊ ﺑﺜﻤﻦ ﺣﺎﻝ ﻭﻣﺆﺟﻞ ﺇﺫا ﻛﺎﻥ اﻷﺟﻞ ﻣﻌﻠﻮﻣﺎ” ﻹﻃﻼﻕ ﻗﻮﻟﻪ ﺗﻌﺎﻟﻰ: {ﻭﺃﺣﻞ اﻟﻠﻪ اﻟﺒﻴﻊ ﻭﺣﺮﻡ اﻟﺮﺑﺎ}

ﻭﻋﻨﻪ ﻋﻠﻴﻪ اﻟﺼﻼﺓ ﻭاﻟﺴﻼﻡ “ﺃﻧﻪ اﺷﺘﺮﻯ ﻣﻦ ﻳﻬﻮﺩﻱ ﻃﻌﺎﻣﺎ ﺇﻟﻰ ﺃﺟﻞ ﻣﻌﻠﻮﻡ ﻭﺭﻫﻨﻪ ﺩﺭﻋﻪ”. ﻭﻻ ﺑﺪ ﺃﻥ ﻳﻜﻮﻥ اﻷﺟﻞ ﻣﻌﻠﻮﻣﺎ؛ ﻷﻥ اﻟﺠﻬﺎﻟﺔ ﻓﻴﻪ ﻣﺎﻧﻌﺔ ﻣﻦ اﻟﺘﺴﻠﻴﻢ اﻟﻮاﺟﺐ ﺑﺎﻟﻌﻘﺪ، ﻓﻬﺬا ﻳﻄﺎﻟﺒﻪ ﺑﻪ ﻓﻲ ﻗﺮﻳﺐ اﻟﻤﺪﺓ، ﻭﻫﺬا ﻳﺴﻠﻤﻪ ﻓﻲ ﺑﻌﻴﺪﻫﺎ.

সূত্র: মুসলিম বাংলা

 

 

কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৬,/রাত ৮:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit