শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকারকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষবিদায় ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে? নাভি পিল্লের নোবেল জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসিতে মার্কিন নিষেধাজ্ঞা কচ্ছপের স্বর্গ আলদাব্রা, সংখ্যায় ছাড়াল সেশেলসের মানুষকেও চীনের সংশোধিত প্রতিরক্ষা মোবিলাইজেশন আইনের আওতায় প্রায় সব খাত বর্বরতার পথে যুক্তরাষ্ট্র? ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড লাইভ সম্প্রচারের সিদ্ধান্ত ঘিরে তীব্র বিতর্ক দুর্গাপূজায় আতঙ্ক নয়, নিরাপত্তায় সজাগ থাকবে বিএনপি: গয়েশ্বর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ঢাবিতে দাবা প্রতিযোগিতা চার তরুণের উদ্যোগে ‘সবুজ’ বাঁশবাড়ি, মুগ্ধ পরিবেশমন্ত্রী ঋতু পরিবর্তনে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাবেন যে ৫ খাবার

বিয়ে করলেন গায়িকা রাত্রি চৌধুরী

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৭১ Time View

বিনোদন ডেস্ক : দেশীয় সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও তরুণ প্রজন্মের সংগীতশিল্পী রাত্রি চৌধুরী। চট্টগ্রামের এই সুরেলা গায়িকা অনেক দিন ধরে গান করছেন। সুর-তাল দিয়ে মাতিয়ে রেখেছেন নিজের গানের শ্রোতা ও ভক্তদের। গানে গানে নিজের সংগীতজীবন মাতানোর পর এবার ব্যক্তিগত জীবন রাঙালেন তিনি। সম্প্রতি যুগল দাম্পত্য জীবনে প্রবেশ করেছেন এই গায়িকা।

রাত্রি চৌধুরী জানান, অনেকটা হুট করেই গত ২৫ ডিসেম্বর বিয়ে করেছেন। তার স্বামী হান্নান খান শামীম সম্পর্কে তার মামাতো ভাই। বাড়ি মুন্সিগঞ্জের বিক্রমপুরে, তবে ঢাকায় সেটেল্ড। শামীম পেশায় ব্যবসায়ী। হঠাৎ করেই বিয়ে করার কারণ সম্পর্কে গায়িকা বলেন, আমার স্বামী শামীমের বোন-দুলাভাই দেশের বাইরে থাকেন। সম্প্রতি তারা বেড়াতে এসেছিলেন। যাওয়ার আগে তারা আমাদের চার হাত মিলিয়ে দিয়ে গেছেন।

রাত্রি জানান, তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে রাজধানীর বনানীর বাসায়। বিয়েতে দুই পরিবার এবং তাদের ঘনিষ্ঠ কিছু স্বজনরা উপস্থিত ছিলেন। সময় স্বল্পতার কারণে সামাজিক কোনো অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তবে খুব শিগগিরই পরিচিত সবাইকে নিয়ে একটি রিসিপশন পার্টির আয়োজন করবেন তারা।

প্রসঙ্গত, রাত্রি চৌধুরী দেশ-বিদেশের স্টেজ শো মাতানো একজন সংগীতশিল্পী। দেশের প্রায় সব টিভি চ্যানেল গান করেছেন। অন্যদিকে অডিও মাধ্যমেও তার বিশাল পরিচিতি রয়েছে। নতুন বছর উপলক্ষে তার গাওয়া ‘রসের হতা (কথা)’ শীর্ষক চট্টগ্রামের আঞ্চলিক ভাষার একটি গান মিউজিক ভিডিও আকারে প্রকাশ পেয়েছে গত ৬ জানুয়ারি। ইতোমধ্যে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এর আগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েও একটি মিউজিক ভিডিও প্রকাশ করে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হয়েছিলেন রাত্রি।

 

 

কিউএনবি/আয়শা/২২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit