রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত না হতে বললেন মন্ত্রী ইয়েমেনে হুতি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০ ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টি হবে? এমবোলোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি ইরানের তিন তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলা হাজারো দর্শকের চোখের সামনে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত দুই পাইলট অ্যাম্বুলেন্সেই সন্তানের জন্ম দিলেন নারী হাজতি, কারা কর্তৃপক্ষের শুভেচ্ছা ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোয় পুতিনের সঙ্গে ট্রাম্পের প্রতিনিধিদের বৈঠক একা হাতে মৃতপ্রায় নদীকে বাঁচিয়ে বিদেশে লোভনীয় চাকরির প্রস্তাব পেলেন তরুণ ‘ইরান হামলা করলে তাদের তেলবাহী ট্যাংকার ডুবিয়ে দেব’

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট অ্যালামনাই ৩ ফেব্রেুয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৭ Time View

ডেস্ক নিউজ : জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ম্যানেজমেন্ট স্টাডিজ এর ২য় পুনর্মিলনী আগামী ৩ ফেব্রেুয়ারি অনুষ্ঠিত হবে। রেজিস্ট্রেশন করা যাবে আগামী ২৫ জানুয়ারী পর্যন্ত। 

রোববার (২২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আশা করা হচ্ছে ৩ হাজারের অধিক অ্যালামনাই এবং ১৬ হাজারের অধিক শিক্ষার্থী সেদিন ক্যাম্পাস মুখরিত করে রাখবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এছাড়াও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে স্টেজ মাতাবেন মিলা, তাবিত ও গাল্লি বয় রানা এবং তরুণ মুন্সি। 

পুনর্মিলনীতে অ্যালামনাইয়দের মধ্যে দেশের প্রতিষ্ঠিত ব্যবসায়ী, সরকারের উর্ধ্বতন কর্মকর্তা, কর্পোরেট প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন পেশায় যুক্ত প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। 

দিনব্যাপী অনুষ্ঠানে পুরো ক্যাম্পাস মনোমুগ্ধকর আলোক সজ্জার পাশাপাশি সকালে আনন্দ র‌্যালির মাধ্যমে আয়োজন শুরু করা হবে। রেজিস্ট্রেশন করতে লগ-ইন করুন: www.aams-jnu.org

কিউএনবি/অনিমা/২২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit