বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম
চট্রগ্রামে দুধ দিয়ে গোসল করে জামায়াতের সমর্থন ছাড়ার ঘোষণা উলিপুরে যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দুর্গাপুরে বিশ্ব হাতধোয়া দিবস পালিত দাপুটে সেঞ্চুরির পরও অভিষেককে যুবরাজের খোঁচা নওগাঁয় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত  নওগাঁর পত্নীতলায় ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা নওগাঁয় জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পালিত  দেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর আশুলিয়ায় ছাত্র-জনতা হত্যা মামলার আসামি ‘ভাঙারি এনামুল’ গ্রেপ্তার ফুলবাড়ীতে উপজেলা নির্বাহী অফিসারের সাথে প্রাণ বঙ্গ মিলার্স লিমিটেড এর কর্মকর্তাদের সৌজন্যে সাক্ষাৎ॥

এমবোলোর শেষ মুহুর্তের গোলে ঘরের মাঠে জয়বঞ্চিত মেসির মায়ামি

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ Time View

স্পোর্টস ডেস্ক : এমএলএসে অভিষেক ম্যাচেই নায়ক হলেন ব্রিল এমবোলোর। ম্যাচের ৮৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আটলান্টা ইউনাইটেডকে ইন্টার মায়ামির বিপক্ষে ২-২ গোলের ড্র এনে দিয়েছেন তিনি। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে মায়ামির ঘরের মাঠ নু স্টেডিয়ামে মুখোমুখি হয় দুই দল। 

ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ায় আটলান্টা। শেষদিকে ফ্রিসকো কাইসেদো বক্সের মধ্যে এমবোলোকেকে ফেলে দিলে পেনাল্টি পায় আটলান্টা। স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে দলকে সমতায় ফেরান সুইজারল্যান্ডের এই ফরোয়ার্ড।
ম্যাচের ৩২ মিনিটে লিওনেল মেসির কর্নার থেকে হেডে গোল করে মায়ামিকে এগিয়ে দেন ক্যাসেমিরো। তবে কয়েক মিনিট পরই সমতায় ফেরে আটলান্টা। তমাস জ্যাকবের ক্রস ক্লিয়ার করতে গিয়ে ক্যাসেমিরোর গায়ে লেগে বল চলে যায় আলমিরনের কাছে। সুযোগটি কাজে লাগিয়ে গোল করেন তিনি।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে আবারও এগিয়ে যায় মায়ামি। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকে গোল করেন লুইস সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর আরেকটি সুযোগ পেয়েছিল আটলান্টা। ৭৩ মিনিটে ভিডিও রিভিউয়ের পর বক্সে আলমিরনের ওপর ক্যাসেমিরোর ফাউলের কারণে পেনাল্টি পায় তারা। তবে আলমিরনের নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট-ক্লেয়ার।

শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয় পেনাল্টি থেকে সফল হন এমবোলো। ম্যাচের শেষ মুহূর্তে মায়ামির একাধিক আক্রমণও সামাল দেয় আটলান্টার রক্ষণ। গোলরক্ষক লুকাস হোয়োস মেসির একটি শট ঠেকানোর পাশাপাশি পাওলো দিয়াজ গোললাইন থেকে বল ক্লিয়ার করে দলকে এক পয়েন্ট এনে দেন। আগামী বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় (বাংলাদেশ সময়) অরল্যান্ডো সিটির বিপক্ষে ঘরের মাঠে খেলবে আটলান্টা ইউনাইটেড। আর একই দিন ভোর সাড়ে ৬টায় শিকাগোর বিপক্ষে মাঠে নামবে মায়ামি। 

 

 

কিউএনবি/আয়শা/০৬ সেপ্টেম্বর ২০২৬,/দুপুর ১:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit