শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ঢাবির জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মেহেদী চ্যাম্পিয়ন এবং ফাহিমুর রানার্স-আপ

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২১ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View
জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান এবং রানার্স-আপ হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থী ফাহিমুর রহমান। বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ২০ জানুয়ারি ২০২৩ শুক্রবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলী, কবি জসীম উদ্দীন হলের ক্রীড়া কমিটির আহ্বায়ক  সহযোগী অধ্যাপক মো. আবু তাহেরসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শরীর সুস্থ রাখার জন্য খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের সহনশীল করে তোলে, নেতৃত্বের গুণাবলী বিকশিত করে এবং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়ক ভূমিকা পালন করে। শিক্ষার্থীরা হৃদয়ে দেশপ্রেম নিয়ে ও তারুণ্যের জয়গান গেয়ে নিজেদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও ভাবমূর্তি ধরে রাখতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে হবে। উল্লেখ্য, কবি জসীম উদ্দীন হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ১৪টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেয়। 

কিউএনবি/অনিমা/২১.০১.২০২৩/দুপুর ১.১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit