শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
প্রশ্নফাঁস চক্রে জড়িত সরকারি দপ্তরের কর্মচারীরা বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ: অর্থমন্ত্রী শূন্যে ভাসবে টেসলার গাড়ি, উড়ন্ত স্পোর্টস কার উন্মোচন ইলন মাস্কের তরুণ ও পেশাজীবীদের টেকসই জ্বালানি উদ্ভাবনে আইডিয়া আহ্বান ধর্মীয় স্বাধীনতা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: নৌপরিবহন মন্ত্রী সাম্প্রদায়িক সম্প্রীতি শব্দটির পরিবর্তে ধর্মীয় সম্প্রীতি বলা উচিত ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য কমতে পারে ৫ শতাংশ: ড. তিতুমীর ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী জ্বালানি স্থাপনায় যুক্তরাষ্ট্রের যেকোনো হুমকির উপযুক্ত জবাব দেবে ইরান: তেলমন্ত্রী রাহুলের আচরণে অসন্তোষ, ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রকে নোটিস

খাগড়াছড়ি সদর মডেল মসজিদের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন.কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২৮০ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সারাদেশে ৫৬০টি মডেল মসজিদ নির্মাণ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের আওতায় খাগড়াছড়ি সদর উপজেলায় ২৭কাঠার জমির উপর ৩৩হাজার বর্গফুটের মডেল মসজিদ নির্মাণ প্রকল্পের  ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন ভারত প্রত্যাগত উপজাতীয়  শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।শুক্রবার(২০জানুয়ারি২০২৩ইং) দুপুরের দিকে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠ প্রাঙ্গণে এ মডেল মসজিদের  ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয়  শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। 

এ সময় পার্বত্য জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম,পার্বত্য জেলা পরিষদ সদস্য  এ্যাডভোকেট আশুতোষ চাকমা উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, খাগড়াছড়া সদর উপজেলা ভাইস,- চেয়ারম্যান মোঃ আক্তার হোসেন,পেরাছড়া ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা,গোলাবাড়ী ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা,খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান জ্ঞান দত্ত ত্রিপুরা,,জেলার বিশিষ্ট ঠিকাদার মোঃ সেলিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।  প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয়  শরনার্থী বিষয়ক টাস্কফোর্স’র চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) পদ-মর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন,ধর্ম মানুষকে নৈতিকতা ও সহিষ্ণুতার শিক্ষা দেয়। ধর্ম মানে শান্তি,ধর্ম মানে জগতের সকল কল্যাণের দাবিদার। সকল ধর্মই সুখ,শান্তি ও সমৃদ্ধির সৃষ্টিতে মূখ্য ভূমিকা পালন করে থাকে। খাগড়াছড়ি সদর উপজেলার মডেল মসজিদ এর কাজটি  বাস্তবায়ন করবে খাগড়াছড়ি গণপূর্ত বিভাগ।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit