রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

ঝালকাঠিসহ দেশের দক্ষিণাঞ্চলের ১৩ জেলায় তেল-গ্যাসের সন্ধান

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ২২৬ Time View

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিসহ দেশের দক্ষিণাঞ্চলের গ্যাসের অনুসন্ধানে ১৩ জেলায় গ্যাসের সন্ধান মিলেছে বলে জানিয়েছে বাংলাদেশ গ্যাস অনুসন্ধান টিমের একটি সূত্র। ১৩ জেলার মধ্যে উল্লেখ যোগ্য ভোলা জেলার নাম রয়েছে। এছাড়াও ঝালকাঠি,পিরোজপুর, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল,পটুয়াখালী উল্লেখ যোগ্য। ১৯৯৩-৯৪ সাল থেকে গত ২৯ বছর ধরে ভূ-তাত্ত্বিক জরিপ করে আরও গ্যাসের সন্ধান পেয়ে ৮টি কূপ খনন করে বাপেক্স। এছাড়া ইলিশা নামে আরও একটি কূপ খননের কাজ আগামী জুলাই মাসে শুরু করবে বাপেক্স।

বাপেক্স সূত্রে জানায়, ইতি মধ্যেই ‘ভোলায় যেহেতু বিপুল পরিমাণে গ্যাস রয়েছে সে তথ্যের ভিত্তিতে ভোলাসহ দক্ষিণাঞ্চলের বরগুনা, পিরোজপুর , ঝালকাঠি , ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, গোপালগঞ্জ, বরিশাল,পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও বাগেরহাট জেলায় তেল-গ্যাসের সম্ভাবনা রয়েছে এমনটাই জানান বাপেক্স কর্মকর্তারা।তাই ঝালকাঠিসহ ১৩টি জেলার প্রায় ৯ হাজার কিলোমিটার এলাকায় ভূমিকম্প জরিপ বা সিসমিক সার্ভে করা হবে খুব শীঘ্রই বলে জানান তারা।’ এ বছরের অক্টোবর থেকে এ সার্ভে করার পরিকল্পনা রয়েছে তাদের। সেই লক্ষ্যে সার্ভে করার জন্য ২৬৬ কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এ প্রকল্পের মন্ত্রণালয় থেকে অনুমোদন হলেই সার্ভে টিম মাঠে নামবেন।বাপেক্স কর্মকর্তারা তাদের পরিচয় গোপন রেখেই বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. আলীর বরাত দিয়ে সাংবাদিকদের কাছে জানান, এসব জেলা সার্ভে করা হলে আশাকরি বিপুল পরিমাণ গ্যাসের সন্ধান মিলবে।

সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, ভোলা শাহাবাজপুর ও ভোলা নর্থ নামে দুটি গ্যাস ক্ষেত্রের মোট আটটি কূপে ১ দশমিক ৫ টিসিএফ ঘনফুট গ্যাস মজুত রয়েছে।এর মধ্যে শাহাবাজপুর গ্যাস ক্ষেত্রে ৯১৩ টিসিএফ ও ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রে ৬০০ টিসিএফ ঘনফুট গ্যাস মজুদ। ভোলার আটটি কূপ থেকে গড়ে ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।কিন্তু বর্তমানে উত্তলনের সক্ষমতা হচ্ছে ৯১ থকে ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস। এর মধ্যে ভোলার চারটি বিদ্যুৎকেন্দ্রে সরবরাহ হচ্ছে ৭৫ থেকে ৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস।

কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit