রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
করোনা-পরবর্তী টানা পাঁচ বছর ৭ শতাংশের বেশি প্রবৃদ্ধি, ভারতের অর্থনীতি প্রশংসনীয়: অর্থনীতিবিদ সংস্কার দাবিতে ফ্রান্সজুড়ে বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল প্যারিস যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক ঢুকে শিশুসহ নিহত ২, চালক পুলিশ হেফাজতে ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল পাকিস্তান কেটি জ্যাকারিয়ার বিতর্কিত বিদায়ে হোয়াইট হাউস কেন চরম অস্বস্তিতে আলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভে রণক্ষেত্র রাজধানী তিরানা ফরাসি মেয়র ও আর্চবিশপের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা বৃষ্টির জেরে বিশৃঙ্খলা, সংকীর্ণ রাস্তা ও অন্ধকারে ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি ফ্রান্সজুড়ে বিক্ষোভের দাবানল কলকাতায় পূজামণ্ডপে পদপিষ্ট হয়ে অন্তত ১৭ জনের মৃত্যু

নরসিংদীতে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ১৪২ Time View
মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মো. মান্নান (৫৫) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২০ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।গ্রেপ্তারকৃত মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানায়, গ্রেপ্তারকৃত মান্নান আন্ত:জেলার ডাকাত দলের একজন সক্রিয় সদস্য।

তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৫টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করা হয়েছে।তিনি আরো জানান, আমরা বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হতে পারি। পরে বেলাব থানার এসআই নুরুল ইসলাম এর নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যে বাড়ি হতে একনলা বন্ধুক ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।
কিউএনবি/অনিমা/২০ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit