শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
মার্কিন নিষেধাজ্ঞার চাপে ইরানি এয়ারলাইন নিষিদ্ধ করল আমিরাত নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, নিউইয়র্কে গ্রেফতার ১০৩ ইউক্রেনের সামরিক সহায়তায় ৬.৬ বিলিয়ন ইউরো দিতে সম্মত ইইউ নারীর আপত্তিকর ছবি মুছে ফেলতে মেটাকে দিল্লি হাইকোর্টের নির্দেশ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের লেজার প্রযুক্তির অস্ত্র মোতায়েন, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জাতিসংঘে সানগ্লাস পরে কেন বক্তব্য দিলেন নেপালের প্রধানমন্ত্রী পর্তুগালে জনসমক্ষে মুখঢাকা নিষিদ্ধ ইতালির স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধ, বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন নিয়ম ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরিতে সায় ট্রাম্পের প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সার্বিক কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং আজ

কোনো অবস্থাতেই খেজুরের কাঁচা রস পান করবেন না

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : খেজুরের রস ফুটিয়ে নিলে নিপাহ ভাইরাস মরে যায়। কোনো অবস্থাতেই খেজুরের কাঁচা রস পান করবেন না। নিপাহ ভাইরাসের মৃত্যু হার প্রায় ৭০ শতাংশ; তাই প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত নিপাহ রোগ বিষয়ক জরুরি স্বাস্থ্য বার্তায় এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এতে বলা হয়েছে, নিপাহ একটি ভাইরাসজনিত ভয়াবহ রোগত, যা বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়। সাধারণ শীতকালে এই রোগ বিস্তার লাভ করে। খেজুরের কাঁচা রস পান করলে নিপাহ রোগ হতে পারে। অন্যান্য ভাইরাসজনিত রোগ থেকে এই রোগের মৃত্যুহার অনেক বেশি, প্রায় ৭০ শতাংশ। প্রতিরোধই হচ্ছে এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায়।

নিপাত রোগের প্রধান লক্ষণ: জ্বরসহ মাথাব্যথা; খিঁচুনি, প্রলাপ বকা; অজ্ঞান হওয়া ও কোনো কোনো ক্ষেত্রে শ্বাসকষ্ট।

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়: খেজুরের কাঁচা রস পান করবেন না; কোনো ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না; ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন; নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে যতদ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুন এবং আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান-পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit