রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান ইউএনও’র গাড়ি চালক ও অনৈতিক কাজে জড়িত ৩ নারী আটক প্রবাসে থেকেও দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন তারেক রহমান: রিজভী বার্সেলোনা কোচ বললেন, ‘এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সেরা খেলোয়াড়’

পুলিশের ধাওয়া খেয়ে গাছের সাথে ধাক্কা, প্রাণ গেল যুবলীগ কর্মির 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১৩৫ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে গাছের সাথে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবলীগ কর্মি মারা গেছে।নিহত কিরণ হাজারী (২৭) উপজেলার চৌমুহনী পৌরসভার গনিপুর গ্রামের মো.আলমগীরের ছেলে। সোমবার দিবাগত রাত ২টার দিবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় । 

স্থানীয় সূত্রে জানা গেছে, কিরন হাজারী গতকাল সোমবার বিকেলে ঢাকা টু নোয়াখালী মহাসড়কের মজুমদার হাটের পাশে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাবার পথে হাইওয়ে পুলিশ তাকে থামার জন্য সিগন্যাল দেয় । সে মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার জন্য চেষ্টা করে । এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশবর্তী রাস্তার পাশে থাকা গাছের গুন্ডির সাথে ধাক্কা খায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার হয়।  পরে সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকায় নেওয়া হয়। একপর্যায়ে রাত ২টার দিকে চিকিৎসাধীন অস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিরণ মারা যায়।

বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.ফরিদুল আলম বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেননা। তাদেরকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া পুলিশের ধাওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, ওই যুবক রং সাইডে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়।  খবর পেয়ে আমি ঘটনাস্থলে আমাদের পুলিশ পাঠিয়েছি। আমি রাতেই ওই যুবকরে মৃত্যুর সংবাদ পেয়েছি।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit