শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

যে কারণে পদত্যাগ করলেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩
  • ১১৬ Time View

অবশেষে পদত্যাগ করেছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট। সমালোচনার মুখে সোমবার পদত্যাগ করেন তিনি। 

তার আগে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী ক্রিস্টিনে লামব্রেশট পদত্যাগ করতে পারেন এমন কথা জানিয়েছিল জার্মানির কয়েকটি সংবাদমাধ্যম। তবে সরকারের এক মুখপাত্র তখন বিষয়টি ‘গুজব’ জানিয়ে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। নববর্ষের সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে ইউক্রেন যুদ্ধ নিয়ে কথা বলেছিলেন। 

ভিডিওতে দেখা যায়, লামব্রেশটের পেছনে আকাশে আতশবাজি ফুটছে। সমালোচকরা বলছেন, ইউক্রেনের জনগণ যখন মিসাইল আতঙ্কে দিন যাপন করছেন, জার্মানিতে তখন আতশবাজি দিয়ে নববর্ষ উদযাপন চলছে, ভিডিওতে এমন একটি বৈষম্যপূর্ণ পরিস্থিতি দেখিয়েছেন জার্মান প্রতিরক্ষামন্ত্রী। 

এমন ভিডিও দেওয়ার কারণে সংসদের বিরোধী দল সিডিইউ প্রতিরক্ষামন্ত্রীকে টোনডেফ অর্থাৎ এমন ব্যক্তি যিনি ভিন্ন পরিস্থিতির পার্থক্য বুঝতে পারেন না বলে মন্তব্য করে তার পদত্যাগ দাবি করে। প্রতিরক্ষামন্ত্রীর সমালোচনার মুখে পড়ার বিষয়টি নতুন নয়। তার আগে গত মে মাসে তার ২১ বছরের ছেলে দেশটির সেনাবাহিনীর হেলিকপ্টার নিয়ে উত্তর জার্মানির অবকাশ যাপনের দ্বীপে সিল্টে গিয়েছিলেন।

কিউএনবি/অনিমা/১৭ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit