রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
হিলিতে মাদকসহ বিএনপির চার নেতাকর্মী গ্রেফতার মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর জাতীয় নেতা আব্দুল মালেক উকিলের ৩৯তম মৃত্যুবার্ষিকী আজ শারদীয় দুর্গাৎসব উপলক্ষে নওগাঁয় অসহায় দুস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে সাংসদ জাহিদুল ইসলাম ধলু’র বস্ত্র বিতরণ রাঙামাটির কাপ্তাই হ্রদে পাথর বেঁধে ডুবিয়ে রাখা যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আগামী ৩ মাসেও চালু হওয়ার সম্ভবনা নেই বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ  নওগাঁয় কুড়াল দিয়ে ভেঙে দিল গনেশ প্রতিমা মাটিরাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে তবলছড়ি বিএনপির পরিচ্ছন্নতা অভিযান। রাঙামাটিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, আহত ২ মাটিরাঙ্গায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিধবার পাশে উপজেলা বিএনপি।

শিক্ষার্থীদের জমানো টাকায় শীতার্তদের শীতবস্ত্র বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩
  • ১৯৭ Time View

ডেস্ক নিউজ : শিক্ষার্থীদের জমানো টাকায় শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে সিদ্ধিরগঞ্জের ‘রেডিয়েশন টিচিং জোন’ নামে একটি কোচিং সেন্টারের শিক্ষার্থীরা। শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে ভোর ৩টা পর্যন্ত প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও দায়িত্বশীলরা এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় তারা সিদ্ধিরগঞ্জের যেখানে অসহায় মানুষ পেয়েছেন, সেখানেই শীতবস্ত্র দিয়েছেন।

এতে উপস্থিত ছিলেন রেডিয়েশন টিচিং জোনের পরিচালক রাকিব হাসান ফাহাদ, আরিয়ান আলম, মো. মানিক মিয়া, রাজিব হাসান রিয়াদ, প্রামানিক রাকিব, ফজলুল করিম, রোসমান, সাবরিনা প্রামাণিক, মিরাজ, তন্ময়, সিয়াম, নাহিদ, বিন্দু ও শারিব প্রমুখ।

রেডিয়েশন টিচিং জোনের পরিচালক রাকিব হাসান ফাহাদ বলেন, চলতি বছরে প্রচণ্ড শীত পড়েছে। দরিদ্র মানুষের শীতের দুর্ভোগের কথা চিন্তা করে আমাদের প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা তাদের জমানো টাকায় পর্যাপ্ত পরিমাণ শীতবস্ত্র কিনে শুক্রবার দিবাগত রাতে শীতার্তদের মধ্যে বিতরণ করেছে। রাকিব হাসান ফাহাদ  আরও বলেন, আমরা আমাদের এমন উদ্যোগ অব্যাহত রাখবো।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit