মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

ব্রাজিলে দাঙ্গা: বলসোনারোর বিরুদ্ধে তদন্তের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ জানুয়ারী, ২০২৩
  • ৮৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট কট্টরপন্থি নেতা জাইর বলসোনারোর বিরুদ্ধে দেশটিতে দাঙ্গা বাধানোর ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
 
দেশটির রাজধানী ব্রাসিলিয়ায় গত রোববার (৮ জানুয়ারি) বলসোনারোর উগ্র সমর্থকরা এ দাঙ্গায় অংশ নেয়।

শুক্রবার ব্রাজিলের সুপ্রিমকোর্ট বলসোনারোর বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের উসকানির তদন্তের এ নির্দেশ দিয়েছেন।

বিচারপতি আলেকজান্ডার ডি মোরায়েসের আদালতে এ সংক্রান্ত মামলার শুনানি অনুষ্ঠিত হবে বলে জানায় দেশটির সর্বোচ্চ আলালত। খবর রয়টার্সের।

এরই মধ্যে সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর আমলের আইনমন্ত্রী এন্ডারসন টরেসকেকে দাঙ্গায় উসকানির অভিযোগে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্ট।

গত রোববার ব্রাজিলের কংগ্রেস, সুপ্রিম কোর্টের সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্যালেসে হামলার ঘটনা ফের একবার ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটলে হামলার কথাই মনে করিয়ে দিলো। যুক্তরাষ্ট্রের সেই ঘটনায় জড়িত ছিল ট্রাম্পের সমর্থকরা।

যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভের ৪৬ জন আইনপ্রণেতাদের একটি দল ব্রাজিলের রাজধানীতে গত রোববারের হামলার পরিপ্রেক্ষিতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর মার্কিন ভিসা বাতিল করার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে অনুরোধ করেছে।

চলতি মাসের শুরুতে দক্ষিণ আমেরিকার এই দেশটির নতুন সরকারের অভিষেক অনুষ্ঠানে অংশ নেওয়ার পরিবর্তে দেশত্যাগ করে যুক্তরাষ্ট্রে চলে যান তিনি। বলসোনারো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র।

এরপর ক্ষমতার লড়াই ঘিরে গত রোববার যেন বিক্ষোভের আগুনে বিস্ফোরিত হয় ব্রাজিল। আর এতেই সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর সমর্থকরা হামলা চালায় দেশটির কংগ্রেস, প্রেসিডেন্ট প্যালেস ও সুপ্রিম কোর্টে।

চরম ডানপন্থি এই সমর্থকরা রাজধানী ব্রাসিলিয়ায় পুলিশের ব্যারিকেড ভেঙে একের পর এক জায়গায় হামলা চালায়। বিরোধী দলের এই হামলার তীব্র সমালোচনা করে একে ‘ফ্যাসিস্ট’ হামলা বলে আখ্যা দেন বর্তমান প্রেসিডেন্ট লুলা দা সিলভা।

কিউএনবি/অনিমা/১৪ জানুয়ারী ২০২৩/সকাল ৯:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit