শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন

দুর্গাপুরে হাজংদের দেউলি উৎসব শুরু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৭৫ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : আমার সংস্কৃতি আমার অহংকার, এই প্রতিপাদ্যে হাজং সম্প্রদায়ের অংশগ্রহণে নেত্রকোনার দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরিতে শুরু হয়েছে দু‘দিন ব্যপি দেউলী উৎসব। শুক্রবার বিকেলে এ উৎসব উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর।

নেত্রকোনা জেলা প্রশাসক ও অত্র একাডেমি‘র সভাপতি অঞ্জনা খান মজলিশ এর সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্নসচিব সুব্রত ভৌমিক, স্বাগত বক্তব্য রাখেন অত্র একাডেমি‘র পরিচালক গীতিকার সুজন হাজং। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার ফয়েজ আহমেদ, প্রখ্যাত গীতিকার হাসান মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, জেলা আ‘লীগের সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান, লেখক ও গবেষক শরদিন্দু সরকার, চলচিত্র নির্মাতা হাসিবুর রহমান কল্লোল, সঙ্গীত পরিচালক ইমন চৌধুরী, হাজং জনগোষ্ঠীর নেতা বিপুল হাজং, পল্টন হাজং প্রমুখ।

প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বিভিন্ন সমস্যা ও তাদের জীবনমান উন্নয়ন, ভাষা ও সংস্কৃতি রক্ষায় বর্তমান সরকার অধিকতর গুরুত্ব দেয়ার কারনে আদিবাসীদের জ্ঞান ও মেধাকে আরো বিকশিত করার জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি প্রতিষ্ঠা করা হয়েছে। সরকারের পাশাপাশি আদিবাসীদের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। আলোচনা শেষে বিভিন্ন এলাকা থেকে আগত হাজং সাংস্কৃতিক দল তাদের কৃষ্টি তুলে ধরে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠন পরিবেশন করে।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit