বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

নেইমারের পিএসজি ছাড়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন তার বাবা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১১০ Time View

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর থেকেই গুঞ্জন ছড়িয়েছে পিএসজিতে থাকছেন না নেইমার। যদিও কিছুদিন আগেই ব্রাজিলিয়ান এই তারকা পিএসজির সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন। কিছু দিন আগে শোনা যায়, ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রকে নাকি পার্ক দেস প্রিন্সেসে চান না কিলিয়ান এমবাপ্পে।

সংবাদ মাধ্যমের মতে, ফর্মের তুঙ্গে থাকা ফ্রান্স তারকা পিএসজি কর্তৃপক্ষকে বলেছেন, ‘হয় প্যারিসে আমি নয়তো নেইমার।’ কোচ ক্রিস্টোফার গালতিয়েরের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও পিএসজি তাই আগামী গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ানকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে। 

এর মধ্যে সম্প্রতি ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোতে যোগ দেওয়া ফুটবলার গারসনের বাবা মার্কাওয়ের সঙ্গে নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র ক্লাব ছাড়ার ইঙ্গিত দেন। যদিও সরাসরি কিছু বলেননি, তবে তার কথায় কিছুটা হলেও বুঝা গেছে যে নেইমার ক্লাব ছাড়তে পারেন। গারসনের সঙ্গে নেইমার খেলবেন কি না? এই প্রশ্নের উত্তরে নেইমার সিনিয়র বলেন, ‘সে (নেইমার জুনিয়র) গারসনের সঙ্গে ফ্লামেঙ্গোতে খেলবে? এটা হয়তো সম্ভব…. হ্যাঁ সম্ভব। তবে এটা শুধু ব্রাজিলের জাতীয় দলেই সম্ভব। ’

‘ফুটবলে যে কোনো কিছুই হতে পারে। কিন্তু নেইমার পিএসজির সঙ্গে লম্বা সময়ের জন্য চুক্তি করেছে। যা ২০২৭ পর্যন্ত থাকছে। সে সবেমাত্র নবায়ন করেছে, তাই এটা এখন বলা কঠিন।’ কয়েকদিন আগেই কোপা লিবার্তোদোরেস জেতা ফ্লামেঙ্গো লাতিন আমেরিকার সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করছে। যদিও নেইমারের লম্বা সময়ের জন্য পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে। তবে চুক্তির মেয়াদ শেষ হলে ঘরের ক্লাবে আসতেই পারেন।

সূত্র : মার্কা।

কিউএনবি/অনিমা/১৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit