বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

ব্যাটারদের তান্ডবে চট্টগ্রামকে ২০৩ রানের লক্ষ্য দিয়েছে বরিশাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৪০ Time View

স্পোর্টস ডেস্ক : মেহেদি হাসান মিরাজ শুরু করেছিলেন। এনামুল হক বিজয় সঙ্গ দিয়েছেন। মাঝে ইব্রাহিম জাদরান আর শেষ বেলায় ইফতিখার আহমেদ ঝড়ো ব্যাট চালিয়েছেন। ব্যাটারদের এমন তান্ডবে ২০২ রানের পাহাড়সম পুঁজি পেয়েছে ফরচুন বরিশাল।

দলের পক্ষে সর্বোচ্চ রান করেছেন পাকিস্তানি হার্ড-হিটার ইফতিখার আহমেদ। মাত্র ২৬ বলে ৫ ছক্কা ও ৩ চারে তিনি খেলেন ৫৭ রানের একটি ইনিংস। এছাড়া আফগান তুর্কি ইব্রাহিম জাদরান করেন ৪৮ রান। এনামুল হক বিজয় ৩০ ও মাহমুদউল্লাহ রিয়াদ ২৫ রান করেন।

আবু জায়েদ রাহি ৪৯ রান খরচায় তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া মৃত্যুঞ্জয়, তাইজুল, ভিশ্বকান্থ ও জিয়াউর শিকার করেছেন একটি করে উইকেট। একটু পর ২০৩ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নামছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit