শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
রোনালদোর ব্যক্তিগত বিমানে জর্জিনার রাজত্ব! ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি

আশুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যা; স্বামী আটক

মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি।
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১১২ Time View
মশিউর রহমান, সাভার,আশুলিয়া প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় পারিবারিক কলহের জেড় ধরে স্বামী তার স্ত্রীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় নিহতের স্বামী জনিকে আটক করেছেন পুলিশ। শুক্রবার সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহিন আহমেদ নয়নের এবিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বুড়িরবাজার বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহত সুবর্ণা আক্তার (২৫) জামালপুরের সরিষাবাড়ি থানাধীন আরামনগর এলাকার মোঃ জনির স্ত্রী। আটক স্বামী জনি (২৭) একই জেলার সদর থানার কলা বাধা গ্রামের জুয়েলের ছেলে৷ এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহিন আহমেদ নয়ন বলেন, বৃহস্পতিবার রাত ১টার দিকে রান্না করছিলেন সুবর্ণা আক্তার। এসময় তার স্বামী জনির সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়৷ পরে স্বামী রান্নায় ব্যবহৃত কাঠের চলা দিয়ে আঘাত করলে হাসাপাতালে নেওয়ার পর মারা যায় সুবর্ণা আক্তার। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ সেই সাথে নিহতের স্বামীকে আটক করা হয়েছে৷ ঘটনায় কোনো মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, নিহত নারীর আত্মীয় স্বজন এখানে কেউ থাকেন না বিধায় এখনো মামলা হয়নি। নিহতের মা আসতেছে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit