শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়া কখনো গণতন্ত্র এবং স্বাধীনতার প্রশ্নে আপস করেননি : মির্জা ফখরুল চৌগাছায় এক কৃষক ১০ দিন ধরে নিখোঁজ, সন্ধান পেতে থানায় জিডি “স্বামীর ন্যায্য অধিকার দাবিতে নেত্রকোনায় সংবাদ সম্মেলন” বাবরের না থাকা ভুগিয়েছে পাকিস্তানকে, মন্তব্য সাবেক তারকাদের ধানের শীষে ভোট দেয়ায় ‘মাশুল’ গুনছেন হতদরিদ্ররা! ফুলবাড়ীতে ভিজিএফ চাল বিতরণে বঞ্চনার শিকার বিএনপি সমর্থকরা॥ বীরমুক্তিযোদ্ধার মৃত্যুতে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী॥ চৌগাছায় মাদক সম্রাট ইসমাইলের ডেরাই সন্ধ্যা নামলেই বসে জুয়ার আসর, প্রতিকার চেয়ে এলাকাবাসীর থানায় অভিযোগ বাংলাদেশ, ভারতসহ ১৬ দেশের বিরুদ্ধে বাণিজ্য তদন্ত শুরু যুক্তরাষ্ট্রের সংসদের কার্য উপদেষ্টা কমিটি গঠন, আছেন যারা সংসদে বিশেষ অধিকার সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে যারা

অতিরিক্ত ওজন নিয়ে দুশ্চিন্তা করছেন?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ১৩১ Time View

লাইফ ষ্টাইল ডেসক্ : কেবল খাবার সুস্বাদুই করে না, রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করতে, শ্বাসকষ্টজনিত সমস্যার সমাধানেও কালো জিরার জবাব নেই। রক্তচাপ, কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে এই কালো রঙের বীজ। কালো জিরার তেল শরীরের জন্য অত্যন্ত উপকারী। ওজন কমানো নিয়ে যদি নাজেহাল হয়ে থাকেন, তাহলে দারুণ উপকারী হতে পারে কালো জিরা।

পুষ্টিগুণ: কালো জিরা বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টে পরিপূর্ণ। এতে রয়েছে ভিটামিন এ, সি, কে, আয়রন, ফসফরাস এবং পটাশিয়ামের মতো পুষ্টি উপাদান।

ফাইটোকেমিক্যাল নামক সক্রিয় যোগ উপস্থিত এই বীজে, ফলে ওজন কমাতে দুর্দান্ত এই কালো রঙের বীজ। ডায়াবেটিস ও আর্থরাইটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের ক্ষেত্রেও কালো জিরা অত্যন্ত উপকারী।

মধু ও লেবুর সঙ্গে: মধু এবং লেবু দিয়ে এক চিমটি কালো জিরা মিহি করে গুঁড়ো করে নিন। এক গ্লাস হালকা গরম পানিতে কালো জিরা পাউডার, এক চামচ মধু এবং অর্ধেক লেবুর রস দিয়ে ভালো করে মেশান। খালি পেটে এই পানীয়টি খান।

লেবুর রসের সঙ্গে: লেবুর রস দিয়ে কালো জিরার সঙ্গে অর্ধেক লেবুর রস মিশিয়ে নিন। এবার এই লেবু আর কালো জিরার মিশ্রণটি ১-২ দিন রোদে রাখুন। দিনে দু’বার ২-৪টি করে কালো জিরা খান। এতে দ্রুত ওজন কমবে।

গরম পানির সঙ্গে: এক চিমটি কালো জিরা গরম পানি দিয়ে গিলে ফেলুন। এ ছাড়া, এক গ্লাস পানিতে এক চিমটি কালো জিরা সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে বীজগুলো তুলে নিয়ে এই পানি পান করুন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৪৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit