সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

ইউক্রেন যুদ্ধ ইতিহাসের টার্নিং পয়েন্ট: জাপানের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৫৬ Time View

ডেস্কনিউজঃ ইউক্রেন যুদ্ধ ইতিহাসের একটি টার্নিং পয়েন্টে পরিণত হয়েছে। রাশিয়ার হামলার কারণে বিশ্ব রীতিমতো কেঁপে উঠেছে বলে মন্তব্য করেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

কানাডার গণমাধ্যম দ্য গ্লোবকে দেওয়া এক বিবৃতিতে এমন মন্তব্য করেছেন কিশিদা। খবর আনাদোলু এজেন্সির।

এবারের জি-৭ সম্মেলন সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী বলেন, এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য হবে ইউক্রেনকে সাহায্য করা।

জি-৭ দেশগুলোর প্রতি ইঙ্গিত করে তিনি বলেছেন, আমরা একসঙ্গে মিলে শান্তি প্রতিষ্ঠানে কাজ করতে পারি। স্থিতিশীলতা বজায় রাখতে জোর প্রচেষ্টা চালাতে পারি।

আগামী মে মাসে জাপানে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হবে। এর আগে দেশগুলোর প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বিভিন্ন আলোচনার জন্য সফরে বের হয়েছেন প্রধানমন্ত্রী কিশিদা। তিনি কানাডা, ইতালি, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফর করবেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা করে রাশিয়া। ১১ মাস ধরে চলছে যুদ্ধ। শুরু থেকেই ইউক্রেনকে সাহায্য করে আসছে জি-৭, ইউরোপ ও উত্তর আমেরিকার দেশগুলো।

কিউএনবি/বিপুল/১২.০১.২০২৩/ রাত ৯.১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit