শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

যে কারণে রোনালদোকে সতর্ক করলেন জাভি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ৮৮ Time View

স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদোর একসময়ের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন ছিলেন জাভি হার্নান্দেজ। যার রয়েছে মধ্যপ্রাচ্যের ক্লাবে খেলার অভিজ্ঞতা। তাই তিনি ছাড়া এই মুহূর্তে সিআরসেভনকে ভালো পরামর্শ কে দিতে পারবে! সৌদি আরবের লিগ নিয়ে পর্তুগিজ তারকাকে সতর্ক করে দিয়েছেন তিনি। সম্ভবত আরবের লিগ নিয়ে পাওয়া প্রথম কোনো সতর্কবার্তা পেলেন পর্তুগাল অধিনায়ক।

বার্সেলোনার বর্তমান কোচ জাভি কাতারের ক্লাব আল-সাদের হয়ে খেলেছেন, দলটির কোচও ছিলেন কিছুদিন। তাই প্রতিদ্বন্দ্বী হলেও জাভির পরামর্শটা নিতেই পারেন রোনালদো। মধ্যপ্রাচ্যে খেলার অভিজ্ঞতা থেকেই জাভি বলেছেন, রোনালদো জন্য সেখানে কাজটা মোটেই সহজ হবে না। তবে ইউরোপ জয় করে আসা রোনালদো যে এখানেও পার্থক্য গড়ে দেবেন- এ বিশ্বাস তার আছে।

সৌদি আরবের কিছু দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থেকে জাভি বলেছেন, ‘রোনালদো সৌদি আরবের সেরা ক্লাবগুলোর একটিতে যোগ দিয়েছে। এটা একটা চ্যালেঞ্জ। এই লিগ বেশ কঠিন। আল-সাদের কোচ থাকাকালে এখানকার কয়েকটি দলের বিপক্ষে ম্যাচ খেলেছিলাম। রোনালদোর জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে।’সৌদিতেই স্প্যানিশ সুপার কাপের ম্যাচ খেলতে এসেছে জাভির দল বার্সেলোনা। দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার রিয়াল বেতিসের মুখোমুখি হবে তারা। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে কথা বলেছেন জাভি।

জাভি ক্যারিয়ারের শেষবেলায় ২০১৫ সালে খেলোয়াড় হিসেবে বার্সার সঙ্গে ২৪ বছরের সম্পর্ক ছিন্ন করে আল-সাদে যোগ দেন। চার বছর আল-সাদে খেলেছেন। বুটজোড়া তুলে রাখার পর ২০১৯ সালে আল-সাদেরই কোচের দায়িত্ব নিয়েছেন। সেখানে ঘরোয়া লিগসহ বেশ কিছু টুর্নামেন্টও জিতেছেন তিনি। জাভির মতো রোনালদোও ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে মধ্যপ্রাচ্যের ফুটবলে পা রেখেছেন। রোনালদো আল নাসরে যোগ দিয়েই মনে করিয়ে দিয়েছিলেন ইউরোপ জয় করেই তিনি মধ্যপ্রাচ্যে এসেছেন। কথাটা মিথ্যা নয়। ইউরোপিয়ান ফুটবলের সম্ভাব্য সবকিছুই তো এই পর্তুগিজ তারকা জিতেছেন।

জাভিও তাই ভরসা রাখছেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ওপর, ‘সৌদি আরবের লিগ খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি লিগ। তবে রোনালদোও তো একজন লড়াকু ফুটবলার। আমি নিশ্চিত, সে ভালো করবে এবং পার্থক্য গড়ে দেবে।’

 

 

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit