শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন

দুর্গাপুরে নৌকার প্রার্থী মাওলানা আব্দুস সালাম মেয়র নির্বাচিত

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩
  • ১৩৩ Time View

তোবারক হোসেন খোকন দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর পৌরসভার উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম বে-সরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবারসন্ধ্যায় নির্বাচনে ভোট গণনা শেষে স্ব-স্ব কেন্দ্রের প্রিজাইডিং অফিসারগণ এ ফলাফল ঘোষনা করেন।

এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম ৬,৩০৪ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি (স্বতন্ত্রপ্রার্থী) নারিকেল গাছ প্রতিকে শুভেন্দু সরকার পিন্টু ২,৭৩০ ভোট এবং বাংলাদেশ ইসলামী আন্দোলন মাওলানা আব্দুল মান্নান (হাতপাখা) প্রতিকে ১,১৬৭ভোট পেয়েছেন। দুর্গাপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ২০,৭৮১। এর মধ্যে পুরুষ ভোটার ১০,০৬৬ ও মহিলা ভোটার ১০,৭১৫ জন। এবার প্রথম বারের মতো দুর্গাপুরে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়েছে

উল্লেখ্য : গত ১৯ অক্টোবর ২০২২ দুর্গাপুর পৌরসভার মেয়র আলা উদ্দিন আলাল মৃত্যবরণ করায় ১২ জানুয়ারি ২০২৩ এ শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিউএনবি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit