শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ বছর পর খুলল চীন-কোরিয়াকে সংযুক্তকারী সেতু ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা নির্ধারণ করে নতুন অধ্যাদেশ জারি যুক্তরাষ্ট্রে ১১ দিনের ব্যবধানে দুই ছেলের মৃত্যু, চুনারুঘাটে মাতম ওমান উপসাগরে তেলবাহী ট্যাংকারে আগুন ককরোচ পার্টির পক্ষে রায় দিল্লি হাইকোর্টের ড্রাইভিং প্রশিক্ষণে জোর, তিন মাস পর অগ্রগতি দেখতে চান প্রবাসীকল্যাণ মন্ত্রী ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করল যুক্তরাষ্ট্রের ৮ অঙ্গরাজ্য, যে অভিযোগ আনা হলো বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে: অর্থমন্ত্রী নদীভাঙন রোধ ও পুনঃখননে জোর, রাজশাহী-নাটোরের প্রকল্প এলাকা পরিদর্শনে প্রতিমন্ত্রী ফরহাদ অস্ট্রেলিয়ায় সব ম্যাচ হেরেও ‘ইতিবাচক দিক’ দেখছেন জ্যোতি

২০২২ সালে ১৬৫ বিলিয়ন ডলারের ক্ষতি যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : বুধবার, ১১ জানুয়ারী, ২০২৩
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সামুদ্রিক ঝড়, দাবানল, টর্নেডো, প্রচণ্ড তুষারপাতসহ আবহাওয়া এবং জলবায়ু বিপর্যয়ের কারণে ২০২২ সালে প্রায় ১৬৫ বিলিয়ন বা ১৬ কোটি ৫০ লাখ ডলারের আর্থিক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোস্ফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশনের বরাতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে ফোবস ম্যাগাজিন।

এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে সারা বিশ্বে যে আবহাওয়াগত বিপর্যয় দেখা দিচ্ছে তারই ফলে যুক্তরাষ্ট্র এসব প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে। সংস্থাটি বলছে, ২০২২ সালে মোট ১৮টি আবহাওয়াগত প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তবে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়ে হারিকেন আয়ানের সময়। সে সময় ১২৩ বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

অন্যদিকে গত অক্টোবর মাসে হারিকেন আইয়ান ফ্লোরিডা, সাউথ এবং নর্থ ক্যারোলাইনায় আঘাত হানে। এসব ঘটনায় বেশ কয়েকজন মার্কিন নাগরিক নিহত ও আহত হয়েছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের রিপোর্টে বলেছে, চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিন দিন বেড়েই চলেছে। বর্তমানে এসব স্বাভাবিক প্রবণতায় পরিণত হয়েছে। সব এভাবে চলতে থাকলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র আরও ভয়াবহ পরিস্থিতি দেখবে বলে শঙ্কা সংশ্লিষ্টদের।

 

 

কিউএনবি/আয়শা/১১ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit